বাংলা মুরলি · Brahma Kumaris

বাংলা মুরলি · 23 ডিসেম্বর, 2024

ওম শান্তি · BapDada ·

আজকের মুরলি — bengali murli today, BK bengali murli.

18
মুরলি23 ডিসেম্বর, 2024 · বাংলা
0:00--:--

লেখা বাছুন → হাইলাইট / বক্স / আন্ডারলাইন

23-12-2024
প্রাতঃ মুরলি
ওম্ শান্তি
"বাপদাদা"
মধুবন

"মিষ্টি বাচ্চারা - তোমরা বাবার কাছে রিফ্রেশ হতে আসো, বাবার সাথে মিলিত হলে ভক্তিমার্গের সব ক্লান্তি দূর হয়ে যায়"
*প্রশ্নঃ - বাচ্চারা, বাবা তোমাদের কোন্ বিধিতে রিফ্রেশ করেন?
*উত্তরঃ - ১) বাবা জ্ঞান শুনিয়ে তোমাদের রিফ্রেশ করে দেন । ২ ) বাচ্চারা, স্মরণের দ্বারাও তোমরা রিফ্রেশ হয়ে যাও । বাস্তবে সত্যযুগ হলো প্রকৃত বিশ্রামপুরী । ওখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই, যা প্রাপ্ত করার জন্য পরিশ্রম করতে হয় । ৩ ) শিব বাবার কোলে এলেই তোমরা বাচ্চারা বিশ্রাম পেয়ে যাও । সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় ।

ওম শান্তি । বাবা বসে বোঝান, সাথে এই দাদাও বোঝান, কেননা বাবা এই দাদার দ্বারা বসে বোঝান । তোমরা যেমন বোঝো, তেমনই এই দাদাও বোঝেন । দাদাকে ভগবান বলা হয় না, এ হলো ভগবান উবাচঃ । বাবা কি বোঝান? দেহী অভিমানী ভব, কেননা নিজেকে আত্মা মনে না করলে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে পারবে না । এই সময় তো সমস্ত আত্মারাই পতিত । পতিতকেই মনুষ্য বলা হয়, পাবনকে দেবতা বলা হয় । এ খুব সহজ বোঝা এবং বোঝানোর কথা । মানুষই ডাকতে থাকে - হে পতিত পাবন, এসো । দেবী দেবতারা এভাবে কখনোই বলবে না । পতিত পাবন বাবা পতিতদের আহ্বানের কারণেই আসেন । তিনি আত্মাদের পাবন বানান, আবার পাবন দুনিয়াও স্থাপন করেন । আত্মাই বাবাকে ডাকতে থাকে । শরীর তো আর ডাকবে না । পারলৌকিক বাবা, যিনি সদা পাবন, সবাই তাঁকেই স্মরণ করে । এ হলো পুরানো দুনিয়া । বাবা নতুন পাবন দুনিয়া তৈরী করেন । কেউ কেউ তো আবার এমনও আছে, যারা বলে, আমার তো এখানেই অপার সুখ, ধন - সম্পদ তো অনেক আছে । তারা মনে করে, আমাদের জন্য স্বর্গ এখানেই । ওরা তোমাদের কথা কিভাবে মানবে? কলিযুগী দুনিয়াকে স্বর্গ মনে করা - এও অবুঝের মতো । কতো জর্জরিভূত অবস্থা হয়ে গেছে । তাও মানুষ বলে যে, আমরা তো স্বর্গে বসে আছি । বাচ্চারা বোঝাতে না পারলে বাবা তো বলবেন - তোমরা কি পাথর বুদ্ধির নাকি? অন্যদের বোঝাতে পারো না? নিজে যখন পারস বুদ্ধির হবে তখনই তো অন্যদেরও তৈরী করতে পারবে । খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে, এতে লজ্জার কোনো কথা নেই, কিন্তু মানুষের বুদ্ধিতে অর্ধেক কল্পের যে উল্টো মত ভরে আছে, তা কেউ শীঘ্র ভুলে যায় না । যতক্ষণ না বাবাকে যথার্থ রীতিতে চিনেছে, ততক্ষণ সেই শক্তি আসতে পারে না । বাবা বলেন যে, এই বেদ শাস্ত্র ইত্যাদিতে মানুষ কিছুই শুধরায় না । দিনে - দিনে আরো খারাপ হয়ে এসেছে । সতোপ্রধান থেকে তমোপ্রধান হয়ে গেছে । একথা কারোরই বুদ্ধিতে নেই যে, আমরাই সতোপ্রধান দেবী - দেবতা ছিলাম, কিভাবে এখন নীচে নেমে এসেছি । কেউ সামান্যতমও জানে না, আবার ৮৪ জন্মের পরিবর্তে তারা সেখানে ৮৪ লাখ জন্ম বলে দিয়েছে, তাহলে তা কিভাবে জানবে? বাবা ব্যতীত জ্ঞানের আলোকদানকারী আর কেউই নেই । সকলেই একে অপরের পিছনে দরজায় দরজায় ধাক্কা খেতেই থাকে । নীচে নামতে নামতে একেবারে তলানিতে এসে গিয়েছে, সব শক্তিই শেষ হয়ে গিয়েছে । বুদ্ধিতেও সেই শক্তি নেই যে, বাবাকে যথার্থ জানতে পারে । বাবা এসেই সকলের বুদ্ধির তালা খুলে দেন । তাই তখন কতো রিফ্রেশ হয় । বাবার কাছে বাচ্চারা রিফ্রেশ হতে আসে । ঘরে তো বিশ্রাম পাওয়া যায়, তাই না । বাবার সাথে মিলিত হলে ভক্তিমার্গের সব পরিশ্রম দূর হয়ে যায় । সত্যযুগকেও বিশ্রামপুরী বলা হয় । ওখানে তোমরা কতো বিশ্রাম পাও । ওখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই, যার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে । এখানে তো বাবাও রিফ্রেশ করেন আর দাদাও রিফ্রেশ করেন । শিব বাবার কোলে এলে কতো বিশ্রাম পাওয়া যায় । বিশ্রামের অর্থই হলো শান্তি । মানুষও পরিশ্রান্ত হয়ে বিশ্রামী হয়ে যায় । কেউ কোথাও, কেউ আবার অন্য কোথাও বিশ্রাম নেওয়ার জন্য তো যায়, তাই না । কিন্তু সেই বিশ্রামে কোনো রিফ্রেশমেন্ট থাকে না । এখানে তো বাবা তোমাদের জ্ঞান শুনিয়ে কতো রিফ্রেশ করেন । বাবার স্মরণে তোমরা কতো রিফ্রেশ হও আর তমোপ্রধান থেকে সতোপ্রধানও হয়ে যাও । তোমরা সতোপ্রধান হওয়ার জন্য এখানে বাবার কাছে আসো । বাবা বলেন - মিষ্টি - মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণ করো । বাবা তোমাদের বুঝিয়েছেন যে, সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে ঘোরে, সর্ব আত্মারা কোথায় এবং কিভাবে বিশ্রাম পায় । বাচ্চারা, তোমাদের কর্তব্য হলো - সবাইকে বাবার পরিচয় দান করা । বাবা বলেন যে, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে এই উত্তরাধিকারের মালিক হয়ে যাবে । বাবা এই সঙ্গম যুগে নতুন স্বর্গের দুনিয়া রচনা করেন । তোমরা যেখানে গিয়ে মালিক হও । তারপর দ্বাপর যুগে মায়া রাবণের দ্বারা তোমরা শাপিত হও, তখন পবিত্রতা, সুখ, শান্তি, ধন ইত্যাদি সব শেষ হয়ে যায় । কিভাবে তা ধীরে ধীরে শেষ হয়ে যায়,, সেও বাবাই বুঝিয়েছেন । দুঃখধামে তো বিশ্রাম হয়ই না । সুখধামে বিশ্রামই বিশ্রাম । মানুষকে ভক্তি কতো ক্লান্ত করে । জন্ম - জন্মান্তরে ভক্তিতে কতো ক্লান্ত হয়ে যায় । কিভাবে তোমরা একদম কাঙ্গাল হয়ে গেছো, এই সম্পূর্ণ রহস্য বাবা বসে বোঝান । নতুনরা যখন আসে, তখন তাদের কতো বোঝাতে হয় । মানুষ প্রতিটি কথায় কতো চিন্তা করে । মনে করে, এ জাদু না হয় । আরে, তোমরাই বলো, ভগবান জাদুগর । বাবা তাই বলেন, হ্যাঁ, আমি বরাবর জাদুগর, কিন্তু সেই জাদু নয়, যাতে মানুষ ভেড়া,ছাগল হয়ে যাবে । বুদ্ধির দ্বারা বুঝতে হবে যে, কারা এমন ছাগলের মতো । এমনও গায়ন আছে যে... ছাগল কিভাবে স্বর্গীয় সুরের অনুভব করবে ...। এই সময় সমস্ত মানুষই যেন ভেড়া - ছাগলের মতো । এই সমস্ত কথা এখনকারই । এই সময়েরই গায়ন । কল্পের শেষের অবস্থাও মানুষ বুঝতে পারে না । চণ্ডিকা দেবীর কতো বড় মেলার আয়োজন হয় । তিনি কে ছিলেন? বলা হয় যে, তিনি এক দেবী ছিলেন । এমন নাম তো ওখানে থাকেই না । সত্যযুগে কতো সুন্দর নাম হয় । সত্যযুগী সম্প্রদায়কে শ্রেষ্ঠাচারী বলা হয় । কলিযুগী সম্প্রদায়কে তো কতো ছিঃ - ছিঃ টাইটেল দেয় । এখনকার মানুষদের শ্রেষ্ঠ বলা যাবে না । দেবতাদের শ্রেষ্ঠ বলা হয় । এমন গায়নও আছে যে... মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না । মানুষ থেকে দেবতা আর দেবতা থেকে মানুষ কিভাবে হয়, এই রহস্য বাবা তোমাদের বুঝিয়েছেন । সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড আর কলিযুগকে হিউম্যান ওয়ার্ল্ড বলা হয় । দিনকে আলোর প্রকাশ আর রাতকে অন্ধকার বলা হয় । জ্ঞান হলো প্রকাশ আর ভক্তি হলো অন্ধকার । অজ্ঞান নিদ্রা বলা হয় তো, তাই না । তোমরাও বুঝতে পারো যে, পূর্বে আমরা কিছুই জানতাম না, তাই 'নেতি - নেতি ( এটাও না ...ওটাও না ) এমন বলে দিতো, অর্থাৎ আমি জানি না । তোমরা এখন বুঝতে পারো - আমরাও তো পূর্বে নাস্তিক ছিলাম । অসীম জগতের পিতাকেই জানতাম না । তিনিই হলেন প্রকৃত অবিনাশী বাবা । তাঁকে সর্ব আত্মার পিতা বলা হয় । বাচ্চারা, তোমরা জানো যে - আমরা এখন সেই অসীম জগতের পিতার হয়েছি । বাবা বাচ্চাদের গুপ্ত জ্ঞান প্রদান করেন । এই জ্ঞান কোনো মানুষের কাছেই পাওয়া সম্ভব নয় । আত্মাও গুপ্ত, আর এই গুপ্ত জ্ঞান আত্মা ধারণ করে । আত্মাই মুখের দ্বারা জ্ঞান শোনায় । আত্মাই গুপ্ত বাবাকে গুপ্তভাবে স্মরণ করে ।

বাবা বলেন - বাচ্চারা, তোমরা দেহ অভিমানী হয়ো না । এই দেহ বোধের কারণে আত্মার শক্তি শেষ হয়ে যায় । আত্ম অভিমানী হলে আত্মার শক্তি জমা হয় । বাবা বলেন - তোমাদের এই ড্রামার রহস্যকে খুব ভালোভাবে বুঝে চলতে হবে । এই অবিনাশী ড্রামার রহস্যকে যে খুব ভালোভাবে জানে, সে সদা প্রফুল্লিত থাকে । এই সময় মনুষ্য উপরে যাওয়ার কতো প্রয়াস করে, তারা মনে করে যে, উপরে দুনিয়া আছে । শাস্ত্রে শুনে রেখেছে যে, উপরে দুনিয়া আছে, তাই ওখানে গিয়ে দেখে । ওখানে দুনিয়া বসানোর প্রয়াস করে । দুনিয়া তো অনেকই বসিয়েছে, তাই না । ভারতে কেবল একই আদি সনাতন দেবী - দেবতা ধর্ম ছিলো, আর কোনো খন্ড ইত্যাদি ছিলো না । তারপর কতো বসতি তৈরী করা হয়েছে । তোমরা বিচার করে দেখো যে, ভারতের কতো ছোটো অংশে দেবতারা ছিলেন । যমুনার তীরেই পরীস্থান ছিলো, যেখানে লক্ষ্মী - নারায়ণ রাজত্ব করতেন । তখন কতো সুন্দর শোভায়মান সতোপ্রধান দুনিয়া ছিলো । ন্যাচারাল বিউটি ছিলো । আত্মার মধ্যেই সমস্ত চমৎকার থাকে । বাচ্চাদের দেখানো হয়েছে যে, কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয় । সম্পূর্ণ মহল রোশনাই হয়ে যায় । তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা এখন সেই পরীস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো । বাকি এমন নয় যে - নদীর জলে ডুব দিলেই পরী হয়ে যাবে । এসবই মিথ্যা গল্প বলা হয়েছে । লাখ বর্ষ বলে দেওয়ার কারণে সবই সম্পূর্ণ ভুলে গেছে । এখন তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে নির্ভুল তৈরী হচ্ছো । বিচার করে দেখা হয় যে - এতো ছোটো আত্মা শরীরের দ্বারা কতো বড় পার্ট প্লে করে, তারপর সেই শরীর থেকে যখন আত্মা নির্গত হয়ে যায়, তখন শরীরের দেখো কি দশা হয়ে যায় । আত্মা পার্ট প্লে করে । এ কতো বড় চিন্তা করে দেখার মতো কথা । সারা দুনিয়ার অ্যাক্টর্স (আত্মারা ) তাদের নিজেদের অ্যাক্ট অনুযায়ীই পার্ট প্লে করে । কিছুই তফাৎ হতে পারে না । সমস্ত অ্যাক্ট হুবহু আবারও রিপিট হচ্ছে । এতে তোমরা সংশয় করতে পারো না । প্রত্যেকের বুদ্ধিতেই তা বোঝাতে পৃথক ভাব হতে পারে কেননা আত্মা তো মন - বুদ্ধি সহিত, তাই না । বাচ্চারা জানে যে, আমাদের স্কলারশিপ গ্রহণ করতে হবে, তাই অন্তরে তারা খুশী হয় । এখানেও অন্দরে প্রবেশ করলেই এইম অবজেক্ট সামনে দেখে, তাহলে খুশী তো অবশ্যই হবে । এখন তোমরা জানো যে, আমরা এইরকম দেবী - দেবতা হওয়ার জন্য এখানে পড়াশোনা করছি । এমন কোনো স্কুল নেই যেখানে পরবর্তী জন্মের এইম অবজেক্টকে দেখা যেতে পারে । তোমরা দেখো যে, আমরা লক্ষ্মী - নারায়ণের মতো তৈরী হচ্ছি । এখন আমরা এই সঙ্গম যুগে আছি, যেখানে এই লক্ষ্মী - নারায়ণের মতো হওয়ার পড়া পড়ছি । এই পাঠ কতো গুপ্ত । এই এইম অবজেক্টকে দেখে কতো খুশী হওয়া উচিত । খুশীর কোনো পারাবার নেই । স্কুল বা পাঠশালা হলে এমন হওয়া উচিত । কতো গুপ্ত অথচ জোরদার পাঠশালা । যত উচ্চ পড়াশোনা, ততই ফেসিলিটি থাকে, কিন্তু এখানে তোমরা মাটিতে বা সিংহাসনে বসে পড়ো । আত্মাদের পড়তে হয়, সে মাটিতে বসেই হোক বা সিংহাসনে, তোমরা কিন্তু খুশীতে লাফাতে থাকো যে আমরা এই পড়া পাস করে এই হবো । বাচ্চারা, বাবা এখন এসে তোমাদের তাঁর পরিচয় প্রদান করেছেন যে, আমি এনার মধ্যে কিভাবে প্রবেশ করে তোমাদের পড়াই । বাবা তো আর দেবতাদের পড়াবেন না । দেবতাদের এই জ্ঞান কোথায়? মানুষ তো দ্বিধাগ্রস্ত হয়ে থাকে যে, দেবতাদের মধ্যে জ্ঞান নেই কি ! দেবতারাই এই জ্ঞানের দ্বারা দেবতা হন । দেবতা হওয়ার পরে এই জ্ঞানের আর কি প্রয়োজন । লৌকিক পড়ার দ্বারা ব্যারিস্টার হয়ে গেলো, উপার্জনে লেগে গেলো, তখন আর ব্যারিস্টারী পড়বে কি? আচ্ছা !

মিষ্টি - মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মরণের স্নেহ, সুমন আর সুপ্রভাত । আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার ।

*ধারণার জন্যে মুখ্য সারঃ-*

১ ) অবিনাশী ড্রামার রহস্যকে যথার্থ রীতিতে বুঝে প্রফুল্লিত থাকতে হবে । এই ড্রামাতে প্রতিটি অ্যাক্টরের পার্ট তার নিজের - নিজের, যা হুবহু প্লে করে চলেছে ।

২ ) এইম অবজেক্টকে সামনে রেখে খুশীর সাথে লাফ দিতে হবে । বুদ্ধিতে যেন থাকে যে, আমরা এই পড়ার দ্বারা এমন লক্ষ্মী - নারায়ণের মতো হবো ।

*বরদানঃ-* স্মরণ আর সেবার শক্তিশালী আধারের দ্বারা তীব্রগতির সঙ্গে এগিয়ে গিয়ে মায়াজিৎ ভব ।
ব্রাহ্মণ জীবনের আধার হলো স্মরণ এবং সেবা, এই দুই আধার যদি শক্তিশালী হয়, তাহলে তীব্রগতির সঙ্গে এগিয়ে যেতে থাকবে । যদি সেবা বেশী হয় আর স্মরণ কমজোর হয় অথবা স্মরণ খুব ভালো হলো আর সেবা ভালো হলো না, তাহলেও তীব্রগতির সঙ্গে এগিয়ে যেতে পারবে না । স্মরণ আর সেবা দুইয়েতেই তীব্রগতির প্রয়োজন । স্মরণ আর নিঃস্বার্থ সেবা যদি সাথে সাথে থাকে, তাহলেই মায়াজিৎ হওয়া সহজ হবে । প্রতিটি কর্মে কর্মের সমাপ্তির পূর্বেই সদা বিজয় নজরে আসবে ।
*স্লোগানঃ-* এই সংসারকে অলৌকিক খেলা আর পরিস্থিতিকে অলৌকিক খেলনার সমান মনে করে চলো ।
 

Normal;heading 1;heading 2;heading 3;heading 4;heading 5;heading 6;heading 7;heading 8;heading 9;caption;Title;Subtitle;Strong;Emphasis;Placeholder Text;No Spacing;Light Shading;Light List;Light Grid;Medium Shading 1;Medium Shading 2;Medium List 1;Medium List 2;Medium Grid 1;Medium Grid 2;Medium Grid 3;Dark List;Colorful Shading;Colorful List;Colorful Grid;Light Shading Accent 1;Light List Accent 1;Light Grid Accent 1;Medium Shading 1 Accent 1;Medium Shading 2 Accent 1;Medium List 1 Accent 1;Revision;List Paragraph;Quote;Intense Quote;Medium List 2 Accent 1;Medium Grid 1 Accent 1;Medium Grid 2 Accent 1;Medium Grid 3 Accent 1;Dark List Accent 1;Colorful Shading Accent 1;Colorful List Accent 1;Colorful Grid Accent 1;Light Shading Accent 2;Light List Accent 2;Light Grid Accent 2;Medium Shading 1 Accent 2;Medium Shading 2 Accent 2;Medium List 1 Accent 2;Medium List 2 Accent 2;Medium Grid 1 Accent 2;Medium Grid 2 Accent 2;Medium Grid 3 Accent 2;Dark List Accent 2;Colorful Shading Accent 2;Colorful List Accent 2;Colorful Grid Accent 2;Light Shading Accent 3;Light List Accent 3;Light Grid Accent 3;Medium Shading 1 Accent 3;Medium Shading 2 Accent 3;Medium List 1 Accent 3;Medium List 2 Accent 3;Medium Grid 1 Accent 3;Medium Grid 2 Accent 3;Medium Grid 3 Accent 3;Dark List Accent 3;Colorful Shading Accent 3;Colorful List Accent 3;Colorful Grid Accent 3;Light Shading Accent 4;Light List Accent 4;Light Grid Accent 4;Medium Shading 1 Accent 4;Medium Shading 2 Accent 4;Medium List 1 Accent 4;Medium List 2 Accent 4;Medium Grid 1 Accent 4;Medium Grid 2 Accent 4;Medium Grid 3 Accent 4;Dark List Accent 4;Colorful Shading Accent 4;Colorful List Accent 4;Colorful Grid Accent 4;Light Shading Accent 5;Light List Accent 5;Light Grid Accent 5;Medium Shading 1 Accent 5;Medium Shading 2 Accent 5;Medium List 1 Accent 5;Medium List 2 Accent 5;Medium Grid 1 Accent 5;Medium Grid 2 Accent 5;Medium Grid 3 Accent 5;Dark List Accent 5;Colorful Shading Accent 5;Colorful List Accent 5;Colorful Grid Accent 5;Light Shading Accent 6;Light List Accent 6;Light Grid Accent 6;Medium Shading 1 Accent 6;Medium Shading 2 Accent 6;Medium List 1 Accent 6;Medium List 2 Accent 6;Medium Grid 1 Accent 6;Medium Grid 2 Accent 6;Medium Grid 3 Accent 6;Dark List Accent 6;Colorful Shading Accent 6;Colorful List Accent 6;Colorful Grid Accent 6;Subtle Emphasis;Intense Emphasis;Subtle Reference;Intense Reference;Book Title;Bibliography;TOC Heading;

মুরলি কী?

মুরলি হল ব্রহ্মাকুমারীদের দৈনিক আধ্যাত্মিক শিক্ষা, যা প্রতিদিন সকালে মধুবন থেকে প্রকাশিত হয়। এখানে আপনি আজকের মুরলি বাংলায় পড়তে, অডিও শুনতে এবং PDF ডাউনলোড করতে পারেন। পড়াশোনার সুবিধার জন্য লেখায় হাইলাইট করতে পারেন — আপনার চিহ্ন এই ব্রাউজারেই সংরক্ষিত থাকে।

28টি ভাষায় মুরলি

Daily Murli · Madhuban উৎস: মধুবন মুরলি বিভাগ এটি একটি স্বতন্ত্র পাঠক অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট নয়।