| 16-02-2025 |
প্রাতঃ মুরলি
"অব্যক্ত বাপদাদা"
ওম্ শান্তি
|
02-02-04 মধুবন |
“পূর্বজ আর পূজ্য এই স্বমানে থেকে সব আত্মার পালন করো, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও”
আজ, বাপদাদা চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখছেন। প্রত্যেক বাচ্চা পূর্বজও আর পূজ্যও। সেইজন্য এই কল্প বৃক্ষের জড় তোমরা সবাই আর কান্ডও। কান্ডের কানেকশন সম্পূর্ণ বৃক্ষের ডালপালার সাথে, পাতার সাথে আপনা থেকেই হয়। তো সবাই তোমরা নিজেকে সম্পূর্ণ বৃক্ষের এমন শ্রেষ্ঠ পূর্বজ আত্মা মনে করো? যেমন, ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলা হয়ে থাকে, তাঁর সাথী তোমরাও মাস্টার গ্রেট গ্র্যান্ড ফাদার। পূর্বজ আত্মাদের কত স্বমান রয়েছে! সেই নেশাতে থাকো তোমরা? সারা বিশ্বের আত্মাদের সাথে, সে যে কোনও ধর্মের আত্মা হতে পারে কিন্তু সকল আত্মার কান্ড রূপে আধারমূর্ত পূর্বজ তোমরা। সেইজন্য পূর্বজ হওয়ার কারণে পূজ্যও তোমরা। পূর্বজ দ্বারা আপনা থেকেই সব আত্মার সকাশ লাভ হতে থাকে। ঝাড়কে (পূর্ণ বৃক্ষ) দেখো, কান্ড দ্বারা, মূল দ্বারা লাস্ট পাতারও সকাশ প্রাপ্ত হতে থাকে। পূর্বজের কার্য কী? পূর্বজের কার্য হলো সবার পালন করা। লৌকিকেও দেখ, স্থূল ভোজনের মাধ্যমে হোক বা পঠন পাঠনের মাধ্যমে হোক, পূর্বজ গণের দ্বারাই তোমাদের শক্তি ভরার পালনা হয়ে থাকে। তো বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিতে তোমরা সব পূর্বজ আত্মার পালনা দ্বারা সর্ব আত্মার পালন করতে হবে।
আজ সময় অনুসারে শক্তি দ্বারা সর্ব আত্মার পালনার আবশ্যকতা রয়েছে। জানো তোমরা আজকাল আত্মাদের মধ্যে অশান্তি আর দুঃখের তরঙ্গ ছেয়ে আছে! তো তোমরা পূর্বজ ও পূজ্য আত্মাদের নিজের বংশাবলির প্রতি দয়া আসে? যেমন, যখন কোনো বিশেষ অশান্তির বায়ুমন্ডল থাকে তখন বিশেষভাবে মিলিটারি কিংবা পুলিশ অ্যালার্ট হয়ে যায়। তেমনই আজকালকার বাতাবরণে তোমরা পূর্বজগণও বিশেষ সেবার্থে নিজেকে নিমিত্ত মনে করো! সমগ্র বিশ্বের আত্মাদের তোমরা নিমিত্ত, এই স্মৃতি তোমাদের থাকে? সমগ্র বিশ্বের আত্মাদের আজ তোমাদের সকাশের আবশ্যকতা আছে। ঠিক এরকমই নিজেদেরকে অসীম বিশ্বের পূর্বজ আত্মা হিসেবে অনুভব করো তোমরা? বিশ্বের সেবা স্মরণে আসে, নাকি সেন্টার্সের সেবা স্মরণে আসে? আজ আত্মারা তোমরা সব পূর্বজ দেব আত্মাকে আর্তস্বরে ডাকছে। প্রত্যেকে নিজের নিজের বিভিন্ন দেবী ও দেবতাদের আর্তস্বরে ডাকছে - এসো, ক্ষমা করো, কৃপা করো। তো ভক্তদের আওয়াজ শুনতে পাও? পাও শুনতে নাকি না? কোনও ধর্মের আত্মা, যখন তার সাথে সাক্ষাৎ করো তখন নিজেকে সকল আত্মার পূর্বজতুমি, এটা ভেবে সাক্ষাৎ করো? এমন অনুভব হয় কি, যে এও আমি-পূর্বজের শাখা প্রশাখা! এদেরও সকাশ দেওয়া পূর্বজ তোমরা। কল্প বৃক্ষের চিত্র নিজের সামনে আনো, নিজেকে দেখ তোমার স্থান কোথায়! মূলেও তোমরা, কান্ডও তোমরা। এর সাথে পরমধামেও তোমরা সব পূর্বজ আত্মাদের স্থান বাবার সাথে, বাবার কাছে। তোমরা জানো তো না! যখন তোমরা কোনও আত্মার সাথে এই নেশাতে সাক্ষাৎ করো তখন সব ধর্মের আত্মা তোমাদেরকে এই দৃষ্টিতে দেখবে - ইনি আমাদের, আমাদের আপন। যদি তোমরা তাদের পূর্বজ হওয়ার নেশায়, স্মৃতি দ্বারা, বৃত্তি দ্বারা, দৃষ্টি দ্বারা সাক্ষাৎ করো তবে তাদেরও আপনভাবের অভ্যাস হয়, কারণ তোমরা সবার পূর্বজ, সবার। এমন স্মৃতিতে সেবা করায় সব আত্মা অনুভব করবে যে ইনি আমাদেরই পূর্বজ এবং ইষ্ট আমরা আবারও খুঁজে পেয়েছি। আবার দেখ, পূজন যোগ্য হওয়ার পরিপ্রেক্ষিতে তোমাদের পূজা কত মহান! যে কোনও ধর্মাত্মা, মহাত্মার এভাবে তোমরা সব দেবী-দেবতার সমান বিধিপূর্বক পূজা হয় না। তারা পূজণীয় হয় কিন্তু তোমাদের মতো বিধিসম্মত ভাবে পূজন হয় না। গায়নও দেখ, কত বিধিবদ্ধ ভাবে কীর্ত্তন করে, আরতি করে। তোমরা পূর্বজরাই এমন পূজ্য হয়ে থাকো। তো নিজেদের এমন মনে করো তোমরা? এমন নেশা আছে? আছে নেশা? যারা মনে করো আমরা পূর্বজ আত্মা, এই নেশা থাকে, এই স্মৃতি থাকে তারা হাত উঠাও। থাকে? আচ্ছা। যাদের থাকে তারা হাত উঠিয়েছ? খুব ভালো। এবারে দ্বিতীয় কোশ্চেন কী রইল? সদা থাকে?
বাপদাদা প্রতি প্রাপ্তিতে সব বাচ্চাদের অবিনাশী দেখতে চান। কখনো কখনো নয়। কেন? খুব চাতুর্যের সাথে তোমরা জবাব দাও, কী বলো তোমরা? আমরা তো থাকি..., খুব ভালো ভাবে থাকি। তারপর আস্তে আস্তে বলো কখনো কখনো অল্প হয়ে যায়। দেখ, বাবাও অবিনাশী, তোমরা আত্মারাও অবিনাশী, তাই না! প্রাপ্তিও অবিনাশী, অবিনাশী জ্ঞান থেকে প্রাপ্তি তাই জ্ঞান অবিনাশী। তো ধারণাও কী হওয়া উচিত? অবিনাশী হওয়া উচিত, নাকি কখনো কখনো?
বাপদাদা এখন সব বাচ্চাকে সময়ের সরকমস্ট্যান্স অনুসারে অসীম সেবাতে তোমাদের সদা বিজি দেখতে চান, কেননা সেবাতে বিজি থাকার কারণে অনেক রকমের চাঞ্চল্য থেকে তোমরা রক্ষা পাও। কিন্তু যখনই সেবা করো, প্ল্যান বানাও আর প্ল্যান অনুসারে প্র্যাকটিক্যালেও আসো তখনই সফলতাও প্রাপ্ত করো। কিন্তু বাপদাদা চান যে একই সময়তে তিন সেবা একত্রে হোক। শুধু বাচা যেন না হয়, মন্সাও হোক, বাচাও হোক আর কর্মণা অর্থাৎ যখন সম্বন্ধ সম্পর্কে আসবে তখনও সেবা হতে হবে। সেবার ভাব, সেবার ভাবনা হোক। এই সময় বাচা সেবার পার্সেন্টেজ বেশি, মন্সা আছে কিন্তু বাচার পার্সেন্টেজ বেশি। একই সময়ে তিন সেবা একসাথে হওয়াতে সেবাতে সফলতা আরও বেশি হবে।
বাপদাদা সমাচার শুনেছেন যে এই গ্রুপেও ভিন্ন ভিন্ন বর্গ থেকে এসেছে এবং সেবার প্ল্যান ভালই বানাচ্ছে। ভালো করছে, কিন্তু তিন সেবা একত্রে হ'লে সেবার স্পিডে আরও বৃদ্ধি হবে। চতুর্দিক থেকে সব বাচ্চা পৌঁছে গেছে, এটা দেখে বাপদাদাও খুশি হন। নতুন নতুন বাচ্চারা উৎসাহ-উদ্দীপনার সাথে পৌঁছে যায়।
এখন বাপদাদা সব বাচ্চাকে সদা নির্বিঘ্ন স্বরূপে দেখতে চান, কেন? নিমিত্ত হওয়া তোমরা যখন নির্বিঘ্ন স্থিতিতে স্থির থাকবে তখন বিশ্বের আত্মাদের সমস্ত সমস্যা থেকে নির্বিঘ্ন বানাতে পারবে। তার জন্য বিশেষ দু'টো বিষয়ে আন্ডারলাইন করো। তোমরা করো, কিন্তু আরও আন্ডারলাইন করো। এক তো প্রত্যেক আত্মাকে নিজের আত্মিক দৃষ্টিতে দেখ। আত্মার অরিজিনাল সংস্কারের স্বরূপে দেখ। যেমনই সংস্কারের আত্মা হোক না কেন কিন্তু সব আত্মার প্রতি তোমার শুভ ভাবনা, শুভ কামনা, পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা, তাদের সংস্কারকে অল্প সময়ের জন্য পরিবর্তন করতে পারে। আত্মিক ভাব ইমার্জ করো। যেমন দেখ, শুরুর সময়তে তো সংগঠনে থাকাকালীন আত্মিক দৃষ্টি, আত্মিক বৃত্তি, আত্মার সঙ্গে আত্মার মিলন হচ্ছে, কথা বলছে, এই দৃষ্টিতে ফাউন্ডেশন কত মজবুত হয়ে গেছে! এখন সেবার বিস্তারে, সেবার বিস্তারে সম্বন্ধে আত্মিক ভাব দ্বারা চলা, বলা, সম্পর্কে আসা মার্জ হয়ে গেছে। শেষ হয়নি, কিন্তু মার্জ হয়ে গেছে। আত্মিক স্বমান, আত্মাকে সহজে সফলতা প্রাপ্ত করায়, কেননা, তোমরা কা'রা এসে এখানে একত্রিত হয়েছ? পূর্ব কল্পের তোমরা সেই দেব আত্মারা, ব্রাহ্মণ আত্মারা একত্রিত হয়েছ। ব্রাহ্মণ আত্মার রূপে সবাই তোমরা শ্রেষ্ঠ আত্মা, দেব আত্মা হিসেবেও তোমরা শ্রেষ্ঠ। এই স্বরূপে সম্বন্ধ সম্পর্কে এসো। সব সময় চেক করো – আমি দেব আত্মা, ব্রাহ্মণ আত্মার শ্রেষ্ঠ কর্তব্য, শ্রেষ্ঠ সেবা কী? "আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া।" তোমাদের জড় চিত্র কী সেবা করে? আত্মা যেমনই হোক আশীর্বাদ নিতে যায়, আশীর্বাদ নিয়ে আসে। আর কেউ যদি পুরুষার্থে পরিশ্রম মনে করে তো সবচাইতে সহজ পুরুষার্থ হলো - সারাদিন দৃষ্টি, বৃত্তি, বোল, ভাবনা সবকিছুর দ্বারা আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। মহাদানী, তোমাদের এই বরদানই হলো তোমাদের টাইটেল, সেবা করার সময়, কার্যকালে সম্বন্ধ সম্পর্কে এসে শুধু এই কার্য করো - আশীর্বাদ দাও আশীর্বাদ নাও। এটা কঠিন কী? নাকি সহজ? যারা মনে করো সহজ, তারা হাত উঠাও। কেউ যদি তোমাদের অপোজিশন (বিরোধিতা) করে তবে? তবুও আশীর্বাদ দেবে? দেবে? আশীর্বাদের এত স্টক আছে তোমাদের কাছে? অপোজিশন তো হবে কেননা, অপোজিশনই পজিশন পর্যন্ত পৌঁছে দেয়। দেখ, সবচাইতে বেশি অপোজিশন হয়েছে ব্রহ্মা বাবার। হয়েছে না? আর কে নম্বর ওয়ান পজিশন লাভ করেছেন? ব্রহ্মা পেয়েছেন, তাই না! যা কিছু হয়ে যাক কিন্তু আমাকে ব্রহ্মা বাবা সমান আশীর্বাদ দিতে হবে। ব্রহ্মা বাবার সামনে কী ব্যর্থ বলার, ব্যর্থ করার কেউ ছিল না? কিন্তু ব্রহ্মা বাবা শুভ ভাবনা দিয়েছেন, শুভ ভাবনা নিয়েছেন। অন্তর্লীন করার শক্তি বজায় রেখেছেন - 'বাবার বাচ্চা, বদলে যাবে।' ঠিক এভাবেই তোমরাও এই বৃত্তি দৃষ্টি রাখো - পূর্ব কল্পের এরা আমাদেরই পরিবারের, ব্রাহ্মণ পরিবারের। নিজের পরিবর্তন করে একেও পরিবর্তন করতে হবে। এ' পরিবর্তন হ'লে আমিও পরিবর্তন হবো, না। আমাকে পরিবর্তিত হয়ে পরিবর্তন করতে হবে, এটা আমার দায়িত্ব। তবেই কল্যাণকারী ভাবনা বের হবে আর শুভ কামনা ও শুভ ভাবনা প্রাপ্ত হবে। সময় এখন শীঘ্রতার সাথে পরিবর্তনের দিকে যাচ্ছে, অতির দিকে যাচ্ছে, কিন্তু সময় পরিবর্তনের আগে তোমরা বিশ্ব পরিবর্তক শ্রেষ্ঠ আত্মারা স্ব পরিবর্তন দ্বারা সকলের পরিবর্তনের আধারমূর্ত হও। তোমরাও বিশ্বের আধারমূর্ত, উদ্ধারমূর্ত। প্রত্যেক আত্মা লক্ষ্য রাখো - আমাকে নিমিত্ত হতে হবে। শুধু তিনটে বিষয়ে স্ব-এর মধ্যে সংকল্পমাত্রও যেন না আসে, এই পরিবর্তন করো। এক - পরচিন্তন। দুই - পরদর্শন। স্বদর্শনের পরিবর্তে পরদর্শন নয়। তিন - পরমত তথা পরসঙ্গ, কুসঙ্গ। শ্রেষ্ঠ সঙ্গ করো, কেননা সঙ্গদোষ অনেক ক্ষতি করে। বাপদাদা আগেও বলেছিলেন - এক পরোপকারী হও এবং তিন কেটে দাও। পরদর্শন, পর চিন্তন, পরমত অর্থাৎ কুসঙ্গ, পরের অনাবশ্যক সঙ্গ। পর উপকারী হও তবেই কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত হবে এবং আশীর্বাদ দেবে। যে যাই দিক না কেন, কিন্তু তোমরা কল্যাণকারী শুভেচ্ছা দাও। এত সাহস আছে তোমাদের? আছে সাহস? তো বাপদাদা চতুর্দিকের সব সেন্টারের বাচ্চাদের বলেন - যদি তোমরা বাচ্চারা সবাই সাহস রাখো, তবে যে যাই কিছু দিক কিন্তু আমাকে কল্যাণকারী ভাবনা দিতে হবে, তো বাপদাদা এই বছরে সাহসের, উৎসাহ-উদ্দীপনার কারণে তোমাদের এক্সট্রা সহায়তা করবেন। এক্সট্রা সহায়তা করবেন, কিন্তু যদি তোমরা আশীর্বাদ দাও তবেই।মিক্স ক'রো না। বাপদাদার কাছে সমস্ত রেকর্ড আসে তো না! সংকল্পেও কল্যাণকারী ভাবনার বদলে যেন অন্য কিছু না থাকে। সাহস আছে? যদি থাকে তবে হাত উঠাও। করতে হবে। শুধু হাত উঠিও না। করতে হবে তোমাদের, করবে? মধুবনের তোমরা, টিচার্স, তোমরা করবে? আচ্ছা, তোমরা এক্সট্রা মার্কস জমা করবে? অভিনন্দন। কেন? বাপদাদার কাছে অ্যাডভান্স পার্টি বারবার আসে। তারা বলে যে আমাদের তো অ্যাডভান্স পার্টির পার্ট দেওয়া হয়েছে, সেই পার্ট প্লে করছি, কিন্তু আমাদের সাথী অ্যাডভান্স স্টেজ কেন বানায় না? এখন উত্তর কী দেবো? কী উত্তর দেবো? অ্যাডভান্স স্টেজ আর অ্যাডভান্স পার্টির পার্ট দুইই যখন একসাথে হবে তখন তো সমাপ্তি হবে। তাহলে, তারা জিজ্ঞাসা করলে কী জবাব দেবো? কত বছরে হবে তোমরা? সব উদযাপন করে নিয়েছ, সিলভার জুবিলী, গোল্ডেন জুবিলী, ডায়মন্ড জুবিলী সব উদযাপন করেছ। এখন অ্যাডভান্স স্টেজ সেরিমনি উদযাপন করো। তার ডেট ফিক্স করো। পান্ডব বলো, এর ডেট ফিক্স হবে? প্রথম সারির (লাইন) তোমরা বলো। ডেট ফিক্স হবে, নাকি অকস্মাৎ হবে? কী হবে? অকস্মাৎ হবে, নাকি হয়ে যাবে? বলো, কিছু বলো। এই ব্যাপারে ভাবছ কী? বাবা নির্বৈরকে (ভাইজীকে) জিজ্ঞাসা করছেন, সেরিমনি হবে, নাকি অকস্মাৎ হবে? তুমি দাদিকে জিজ্ঞাসা করছ? এ' (নির্বৈর ভাই) দাদিকে দেখছে যে দাদি কিছু বলুক। তুমি বলো, বাবা রমেশকে (ভাইজী) বলছেন বলো। (অবশেষে তো এটা হওয়ারই আছে) অবশেষেটাও কবে? (আপনি আমাদের ডেট দিন, সেই ডেট এর মধ্যে আমরা করে নেবো) আচ্ছা - বাপদাদা তোমাদের এক্সট্রা এক বছরের ডেট দিয়েছেন। তোমাদের মনোবল দ্বারা এক্সট্রা সহায়তা প্রাপ্ত হবে। এটা তো করতে পারবে, পারবে তো না! এটা করে দেখাও, তারপরে বাবা ডেট ফিক্স করবেন। (আপনার ডাইরেকশন প্রয়োজন আমাদের, তাহলে এই ২০০৪ সালকে তদ্রূপে উদযাপন করতে পারবো) এর মানে এটাই যে এখন এত প্রস্তুতি নেই। তো অ্যাডভান্স পার্টিকে এখন এক বছর অপেক্ষা করতে হবে তো না! আচ্ছা। কেননা, এখন থেকে যদি লক্ষ্য রাখো - করতেই হবে, তাহলে বহুকাল অ্যাড হয়ে যাবে, কেননা বহুকালেরও তো হিসেব আছে, তাই না! যদি অন্তে করবে তবে বহুকালের হিসেব ঠিক হবে না। সেইজন্য এখন থেকে অ্যাটেনশন প্লিজ। আচ্ছা।
রূহানী ড্রিল স্মরণে আছে এখন? এক সেকেন্ডে নিজের পূর্বজ স্টেজে এসে পরমধাম নিবাসী বাবার সাথে সাথে লাইট হাউস হয়ে বিশ্বকে লাইট দিতে পারবে? তাহলে, এক সেকেন্ডে দেশ- বিদেশের চতুর্দিকে যারা সবাই শুনছ, দেখছ, তারা লাইট হাউস হয়ে বিশ্বের চতুর্দিকে সকল আত্মাকে লাইট দাও, সকাশ দাও, শক্তি দাও। আচ্ছা।
বিশ্বের চতুর্দিকের পূর্বজ এবং পূজ্য আত্মাদের, যারা সদা দাতা হয়ে সবাইকে কল্যাণকারী আশিস দেয় তেমন মহাদানী আত্মাদের, সদা দৃঢ়তা দ্বারা স্ব- পরিবর্তন দ্বারা সকলের পরিবর্তন করে, সেই বিশ্ব পরিবর্তক আত্মাদের, যারা সদা লাইট হাউস হয়ে সকল আত্মাদের লাইট দেয়, এমন সমীপ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ-সুমন এবং হৃদয়ের আশীর্বাদ সহ নমস্কার।
দাদিজী, দাদি জানকিজীর সাথে - এটা ভালো, উভয় দাদি খুব ভালো পালনা করছ। ভালো পালনা হচ্ছে, তাই তো না! খুব ভালো। তোমরা সেবার নিমিত্ত হয়েছ তো না! তো দুই দাদিকে দেখে তোমাদের সকলের খুশি হয়। খুশি হয় তো না! দায়িত্বের সুখও তো লাভ হয়, তাই না! সবার কত কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত হয়। সবাই খুশি হয়, (উভয় দাদি বাপদাদাকে আলিঙ্গন করেছেন) যেমন, এটা দেখে খুশি লাগে তেমনই এঁদের মতো হলে কত খুশি হবে, কেননা বাপদাদা যখন নিমিত্ত বানিয়েছেন তখন কিছু তো বিশেষত্ব আছে, তবে তো নিমিত্ত বানিয়েছেন! আর সেই বিশেষত্ব তোমাদের প্রত্যেকের মধ্যে যদি এসে যায় তবে কী হতে পারে? নিজের রাজ্য এসে যাবে। বাপদাদা যে ডেটের ব্যাপারে বলেন, সেটা এসে যাবে। মনে আছে তো না এখন ডেট ফিক্স করতে হবে। প্রত্যেকে যেন এটা বুঝে নেয়, আমাকে করতে হবে। তখন সবাই নিমিত্ত হয়ে যাবে তো বিশ্বের নবনির্মাণ হয়েই যাবে। নিমিত্ত ভাব, এটা গুণের খনি। শুধু সবসময় যদি নিমিত্ত ভাব এসে যায় তবে সব গুণ সহজভাবে আসতে পারে। কেননা, নিমিত্ত ভাবের মধ্যে আমিত্ব ভাব নেই, তাছাড়া, আমিত্ব ভাবই দোলাচলে নিয়ে আসে। নিমিত্ত হওয়াতে আমিত্ব ভাবই শেষ, তোমার তোমার হয়ে যায়। সহজ যোগী হয়ে যায়। তো সকলের দাদিদের প্রতি ভালবাসা আছে, বাপদাদার প্রতি ভালবাসা আছে, তো ভালবাসার রিটার্ন হলো - বিশেষত্বগুলো সমান বানাতে হবে। সুতরাং এই লক্ষ্য বজায় রাখো - বিশেষত্ব সমান বানাতে হবে। কারও মধ্যে যদি কোনো বিশেষত্ব দেখ, সেই বিশেষত্ব ফলো করতে পারো। আত্মাকে ফলো করলে উভয়ই দৃশ্যমান হবে। বিশেষত্ব দেখ আর সেইসবে সমান হও। আচ্ছা।
| *বরদানঃ-* |
নিশ্চয়ের অখন্ড রেখার দ্বারা নম্বর ওয়ান ভাগ্য বানিয়ে বিজয়ের তিলকধারী ভব যারা নিশ্চয়বুদ্ধি বাচ্চা তারা কখনো কীভাবে বা এভাবে-র বিস্তারে যায় না। তাদের নিশ্চয়ের অটুট রেখা অন্য আত্মাদেরও স্পষ্টতঃ দৃষ্টিগোচর হয়। তাদের নিশ্চয়ের রেখা মাঝখানে মাঝখানে খন্ডিত হয় না। যাদের এমন রেখা আছে, তাদের মস্তকে বা স্মৃতিতে বিজয়ের তিলক নজরে আসে। তারা জন্মানোর সাথে সাথেই সেবার দায়িত্বের মুকুটধারী হয়। তারা সদা জ্ঞান রত্নের সাথে খেলা করবে। সদা স্মরণ এবং খুশির দোলায় দুলতে দুলতে জীবন অতিবাহিত করবে। এটাই হলো নম্বর ওয়ান ভাগ্যের রেখা। |
| *স্লোগানঃ-* | বুদ্ধি রূপী কম্পিউটারে ফুলস্টপের চিহ্ন আসা মানে প্রসন্নচিত্ত হওয়া। |
অব্যক্ত ইশারা :- একান্তপ্রিয় হও, একতা এবং একাগ্রতাকে ধারণ করো যারা একান্তপ্রিয় হবে অনেক দিক থেকে তাদের বুদ্ধি যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর একেরই প্রিয় হবে, একের প্রিয় হওয়ার কারণে তারা স্মরণে থাকতে পারে। অনেকের প্রিয় হওয়ার কারণে একের স্মরণে থাকতে পারে না। অনেক দিক থেকে বুদ্ধি যোগ যেন ছিন্ন হয়ে যায় এবং একের সাথে জুড়ে যায় অর্থাৎ এক ব্যতীত দ্বিতীয় কেউ নেই। যে এমন স্থিতির হবে সে একান্তপ্রিয় হতে পারে। সূচনাঃ - আজ মাসের তৃতীয় রবিবার, অন্তর্রাষ্ট্রিয় যোগ দিবস, সকল ব্রহ্মা বৎস সংগঠিত রূপে সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত যোগ অভ্যাসে এই সংকল্প করুন যে আমি আত্মা দ্বারা পবিত্রতার কিরণ নির্গত হয়ে সারা বিশ্বকে পাবন বানাচ্ছে। আমি পতিত পাবনী আত্মা। Normal;heading 1;heading 2;heading 3;heading 4;heading 5;heading 6;heading 7;heading 8;heading 9;caption;Title;Subtitle;Strong;Emphasis;Placeholder Text;No Spacing;Light Shading;Light List;Light Grid;Medium Shading 1;Medium Shading 2;Medium List 1;Medium List 2;Medium Grid 1;Medium Grid 2;Medium Grid 3;Dark List;Colorful Shading;Colorful List;Colorful Grid;Light Shading Accent 1;Light List Accent 1;Light Grid Accent 1;Medium Shading 1 Accent 1;Medium Shading 2 Accent 1;Medium List 1 Accent 1;Revision;List Paragraph;Quote;Intense Quote;Medium List 2 Accent 1;Medium Grid 1 Accent 1;Medium Grid 2 Accent 1;Medium Grid 3 Accent 1;Dark List Accent 1;Colorful Shading Accent 1;Colorful List Accent 1;Colorful Grid Accent 1;Light Shading Accent 2;Light List Accent 2;Light Grid Accent 2;Medium Shading 1 Accent 2;Medium Shading 2 Accent 2;Medium List 1 Accent 2;Medium List 2 Accent 2;Medium Grid 1 Accent 2;Medium Grid 2 Accent 2;Medium Grid 3 Accent 2;Dark List Accent 2;Colorful Shading Accent 2;Colorful List Accent 2;Colorful Grid Accent 2;Light Shading Accent 3;Light List Accent 3;Light Grid Accent 3;Medium Shading 1 Accent 3;Medium Shading 2 Accent 3;Medium List 1 Accent 3;Medium List 2 Accent 3;Medium Grid 1 Accent 3;Medium Grid 2 Accent 3;Medium Grid 3 Accent 3;Dark List Accent 3;Colorful Shading Accent 3;Colorful List Accent 3;Colorful Grid Accent 3;Light Shading Accent 4;Light List Accent 4;Light Grid Accent 4;Medium Shading 1 Accent 4;Medium Shading 2 Accent 4;Medium List 1 Accent 4;Medium List 2 Accent 4;Medium Grid 1 Accent 4;Medium Grid 2 Accent 4;Medium Grid 3 Accent 4;Dark List Accent 4;Colorful Shading Accent 4;Colorful List Accent 4;Colorful Grid Accent 4;Light Shading Accent 5;Light List Accent 5;Light Grid Accent 5;Medium Shading 1 Accent 5;Medium Shading 2 Accent 5;Medium List 1 Accent 5;Medium List 2 Accent 5;Medium Grid 1 Accent 5;Medium Grid 2 Accent 5;Medium Grid 3 Accent 5;Dark List Accent 5;Colorful Shading Accent 5;Colorful List Accent 5;Colorful Grid Accent 5;Light Shading Accent 6;Light List Accent 6;Light Grid Accent 6;Medium Shading 1 Accent 6;Medium Shading 2 Accent 6;Medium List 1 Accent 6;Medium List 2 Accent 6;Medium Grid 1 Accent 6;Medium Grid 2 Accent 6;Medium Grid 3 Accent 6;Dark List Accent 6;Colorful Shading Accent 6;Colorful List Accent 6;Colorful Grid Accent 6;Subtle Emphasis;Intense Emphasis;Subtle Reference;Intense Reference;Book Title;Bibliography;TOC Heading;