বাংলা মুরলি · Brahma Kumaris

আজকের মুরলি · 27 মার্চ, 2026

ওম শান্তি · BapDada · 27 মার্চ, 2026

আজকের মুরলি — bengali murli today, every morning.

18
মুরলি27 মার্চ, 2026 · বাংলা
0:00--:--

লেখা বাছুন → হাইলাইট / বক্স / আন্ডারলাইন

27-03-2026
প্রাতঃ মুরলি
ওম্ শান্তি
"বাপদাদা"
মধুবন

“মিষ্টি বাচ্চারা - জ্ঞান সাগর বাবার দ্বারা তোমরা মাস্টার জ্ঞান সাগর হও, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো, তাই তোমরা হলে ত্রিনেত্রী, ত্রিকালদর্শী এবং ত্রিলোকীনাথ"
*প্রশ্নঃ - তোমরা বাচ্চারা ব্যতীত বিশ্বের রূহানী সেবা কেউ করতে পারে না - কেন?
*উত্তরঃ - কারণ তোমরাই সুপ্রীম আত্মার (শিববাবার) শক্তি প্রাপ্ত করো। প্রথমে আত্মাদের অর্থাৎ তোমাদের জ্ঞান ইনজেকশন লাগানো হয়, যার দ্বারা তোমরা ৫ বিকারের উপরে নিজেও বিজয় লাভ করো এবং অন্যদেরও জয় লাভ করাও। এমন সেবা অন্য কেউ করতে পারে না। কল্প-কল্প তোমরা বাচ্চারাই এই রূহানী অর্থাৎ আত্মিক সেবা করো।

ওম্ শান্তি । বাবার স্মরণে বসবে অন্য কোনো দেহধারীর স্মরণে নয়। নতুন যারা আসে বাবাকে তো তারা জানে না। তাঁর নাম তো খুব সহজ - শিববাবা। বাবাকে বাচ্চারা জানে না, কতখানি ওয়ান্ডার। শিববাবা হলেন উচ্চ থেকেও উচ্চ, সকলের সদগতিদাতা। সকল পতিতদের পবিত্র করেন তিনি, সকলের দুঃখ হরণ কর্তাও তিনি। কিন্তু তিনি কে, সেই কথা কেউ জানে না, একমাত্র তোমরা বি.কে.রা জানো। তোমরা হলে তাঁর পৌত্র পৌত্রী । তাহলে তো নিশ্চয়ই নিজের পিতা এবং তাঁর রচনার আদি-মধ্য-অন্তের কথা জানবে। বাবার দ্বারা আত্মারূপী বাচ্চারা সবকিছু জানতে পারে। এই হল পতিত দুনিয়া। সর্ব কলিযুগী পতিতদের সত্যযুগী পবিত্র কীভাবে বানাতে হয় তা একমাত্র বি.কে. রা জানে দুনিয়ায় আর কেউ জানে না। কলিযুগী দুর্গতি থেকে মুক্তি দেন, সত্যযুগী সদগতি দাতা হলেন একমাত্র বাবা। শিব জয়ন্তীও ভারতেই পালন হয়। নিশ্চয়ই তিনি আসেন কিন্তু এসে কি দেন ভারতকে , সে কথা ভারতবাসী জানে না। প্রতি বছর শিব জয়ন্তী পালন হয় কিন্তু জ্ঞানের তৃতীয় নেত্র নেই তাই পিতার পরিচয় জানা নেই।

গীত: - নয়নহীনকে পথ দেখাও প্রভু...

এই গীত মানুষের তৈরি করা যে আমরা সবাই হলাম নয়নহীন অর্থাৎ অন্ধ। এই দৈহিক স্থূল নয়ন তো সবারই আছে কিন্তু নিজেকে নয়নহীন বা দৃষ্টিহীন কেন বলে? বাবা বসে বোঝান যে জ্ঞানের তৃতীয় নেত্র কারো কাছে নেই। বাবার পরিচয় না জানা অর্থাৎ এই হল অজ্ঞান অথবা জ্ঞানহীন। বাবার পরিচয় বাবার দ্বারা প্রাপ্ত করা একেই জ্ঞান বলা হয়। বাবা জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, যার দ্বারা তোমরা সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্তকে জানো। জ্ঞান সাগরের সন্তান তোমরা মাস্টার জ্ঞান সাগর হয়ে যাও। তৃতীয় নেত্র অর্থাৎ ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ হয়ে যাও। ভারতবাসী এই কথা জানে না যে এই লক্ষ্মী-নারায়ণ সত্যযুগের মালিক ছিলেন, এই উত্তরাধিকার তারা পেলেন কীভাবে? কবে এসেছিলেন? পরে কোথায় গেলেন? পুনরায় রাজ্য কীভাবে পেলেন? কিছুই জানে না। দেবতারা হলেন পবিত্র তাইনা। পবিত্র তো অবশ্যই বাবা করবেন। তোমরা ভারতবাসী, বাবা বসে তোমাদের বোঝান। যারা দেবতাকে, শিবকে বিশ্বাস করে। শিবের জন্ম হয় ভারতে। উঁচু থেকে উঁচু হলেন ভগবান। শিব জয়ন্তীও এখানেই পালন হয়। জগৎ অম্বা, জগৎ পিতা ব্রহ্মা এবং সরস্বতীরও জন্ম এখানেই। ভারতেই পালন হয়। আচ্ছা, লক্ষ্মী-নারায়ণের জন্মও এখানেই হয়, তারাই হলেন রাধে কৃষ্ণ। এই কথাও ভারতবাসী জানে না। তারা বলে পতিত-পাবন এসো অর্থাৎ নিশ্চয়ই সবাই পতিত হয়েছে। সাধু সন্ন্যাসী ঋষি মুনি ইত্যাদি সবাই আহবান করে যে আমাদের পবিত্র করতে এসো। অন্য দিকে কুম্ভ মেলায় স্নান করতে যায় পাপ নষ্ট করতে। ভাবে গঙ্গা হল পতিত-পাবনী। আহবান করে পতিত-পাবন এসো তাহলে মানুষ পবিত্র করবে কীভাবে? বাবা বোঝান তোমরা প্রথমে দেবী-দেবতা ধর্মের ছিলে তখন সবাই পবিত্র ছিল। এখন পতিত হয়েছে। বলে যে পথ বলে দাও প্রভু। কোথাকার পথ? তারা বলে বাবা জীবনমুক্তির পথ বলে দাও। আমাদের মধ্যে ৫ বিকার আছে। বাবা আমরা যখন সবাই স্বর্গে ছিলাম তখন নির্বিকারী ছিলাম। এখন বিকারী পতিত হয়েছি, এই বিষয়ে কিছু রহস্য বুঝিয়ে দাও। এই সব কোনো পুরাতন কাহিনী নয়। বাবা বোঝান - শ্রীমৎ ভাগবত গীতা অথবা পরমাত্মা দ্বারা উচ্চারিত গীতা। পতিতদের পবিত্র করেন নিরাকার ভগবান। মানুষকে ভগবান বলা হয় না। বাবা বলেন - এই যে এত বড় বড় গুরু আছে তা সত্ত্বেও ভারত এমন পতিত কড়ি তুল্য হয়েছে কেন। গতকালের কথা ভারত স্বর্গ ছিল। বাবা ভারতকে স্বর্গের উপহার দিয়েছিলেন। ভারতবাসী পতিতদের এসে রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়েছিলাম। এখন বাবা আবার এসেছেন বাচ্চাদের কাছে সেবাধারী রূপে। বাবা হলেন আত্মিক সেবাধারী। বাকি সব মানুষ মাত্রই হল দৈহিক সেবাধারী। সন্ন্যাসীরাও হলো পার্থিব দেহের সেবাধারী। তারা বসে পুস্তক ইত্যাদি পাঠ করে শোনায়। বাবা বলেন আমি নিরাকার, সাকার সাধারণ বৃদ্ধের তনে প্রবেশ করে বাচ্চাদের এসে বোঝাই। হে ভারতবাসী বাচ্চারা, দেখো আত্মিক পিতা আত্মাদের বসে বোঝাচ্ছেন। ব্রহ্মা জ্ঞান শোনাচ্ছেন না বরং নিরাকার পিতা এই দেহের আধার নিয়েছেন। শিবের নিজস্ব দেহ তো নেই। শালিগ্রাম আত্মাদের তো নিজস্ব দেহ আছে। আত্মারা পুনর্জন্মের চক্রে এসে পতিত হয়। এখন তো সম্পূর্ণ দুনিয়াই হল পতিত। পবিত্র একজনও নেই। তোমরা সতোপ্রধান ছিলে তারপরে খাদ পড়ে সতো থেকে রজো তমোতে এসেছো। তোমরা ভারতবাসী, তোমাদের কাছে শিববাবা এসে শরীর ধারণ করেন যাকে ভাগীরথী বলা হয়। মন্দিরে শঙ্করের চিত্র দেখানো হয় কারণ তারা তো শিব শঙ্কর একই ভেবে নিয়েছে। এই কথা বোঝে না যে শিব তো হলেন নিরাকার, শঙ্কর হলেন আকারী। শিব শঙ্কর একই বলে কীভাবে। আচ্ছা, তারপরে বলদের উপরে যাত্রা করে কে । শিব অথবা শঙ্কর? সূক্ষ্মবতনে ষাঁড় আসে কোথা থেকে? শিব থাকেন মূলবতনে, শঙ্কর থাকেন সূক্ষ্মবতনে। মূলবতনে সবাই আত্মা রূপে বাস করে। সূক্ষ্ম বতনে কেবল ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে, সেখানে পশু ইত্যাদি নেই। বাবা বলেন আমি সাধারণ বৃদ্ধ দেহে প্রবেশ করে তোমাদের বোঝাই। তোমরা বাচ্চারা নিজেদের জন্মের কাহিনী জানো না। সত্যযুগ থেকে তোমরা কত গুলি জন্ম নিয়েছো? ৮৪ জন্ম। এখন এই জন্ম টি হল শেষ জন্ম। ভারত যে অমরলোক পবিত্র ছিল, সেই ভারত এখন মৃত্যুলোক পতিত হয়েছে। সর্বজনের সদগতি দাতা তো হলেন একজন তাইনা। রুদ্র মালা হলো পরমপিতা পরমাত্মা নিরাকার শিবের। শ্রী শ্রী ১০৮ রুদ্র মালা বলা হয়। সবাই হল শিবের গলার হার। বাবা তো হলেন সর্বের সদগতি দাতা, সর্বকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। লৌকিক পিতার কাছে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় যাকে সন্ন্যাসীরা কাগ বিষ্ঠা সম সুখ বলে। বাবা বলেন যথাযথভাবে তোমাদের এই সুখ কাগ বিষ্ঠা সম সুখ। বাবা স্বয়ং এসে পতিতদের পবিত্র করেন অথবা কাঁটাদের ফুলে পরিণত করেন জ্ঞানের দ্বারা। এই হল গীতা জ্ঞান। এই জ্ঞান কোনো মানুষ বোঝাতে পারে না। কেবলমাত্র জ্ঞানের সাগর পতিত-পাবন বাবা এই জ্ঞান বোঝাতে পারেন। বাবার কাছেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় যা তোমরা নিচ্ছো। তোমরা ই সদগতির দিকে এগিয়ে যাচ্ছ। এখন তোমরা আছো সঙ্গমে, তারা তো কলিযুগে আছে। এখন হল কলিযুগের অন্ত সময়। মহাভারতের যুদ্ধ সামনে রয়েছে। ৫ হাজার বছর পূর্বেও যখন তোমরা রাজযোগ শিখেছিলে তখন সম্পূর্ণ জগতে আগুন লেগেছিল। এখন তোমরা রাজযোগ শিখছো, লক্ষ্মী-নারায়ণ হওয়ার জন্য। বাকি সবই হল ভক্তিমার্গ। বাবা যখন আসেন তখন এসে স্বর্গের দ্বার খুলে দেন। বাবা বলেন এই শিব শক্তি ভারতমাতা রা ভারতকে স্বর্গে পরিণত করে শ্রীমতের দ্বারা। তোমরা হলে শিব শক্তি ভারত মাতা, যারা ভারত কে স্বর্গ বানাও। তোমরাই হলে শিবের সন্তান, তাঁকেই তোমরা স্মরণ কর। শিবের কাছে শক্তি নিয়ে ৫ বিকার রূপী শত্রুদের জয় কর। তোমরা বাচ্চারা ৫ হাজার বছর পূর্বেও ভারতের রূহানী সেবা করেছিলে। তারা সোশ্যাল সেবা করে সে হল পার্থিব দেহের সেবা। এই হল রূহানী অর্থাৎ আত্মিক সেবা। সুপ্রিম আত্মা এসে আত্মাদের ইঞ্জেকশন লাগিয়ে দেন, পড়ান। আত্মাই শোনে। তোমরা হলে আত্মা। তোমরাই ৮৪ জন্ম নাও। এক শরীর ত্যাগ করে অন্য টি ধারণ করো। ৮৪ জন্ম নিয়ে ৮৪ মাতা পিতা পেয়ে যাও। সত্য যুগ ত্রেতায় তোমরা স্বর্গের সুখ পাও, এখন পুনরায় অসীম জগতের পিতা দ্বারা সুখের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। যথাযথভাবে ভারতের এই উত্তরাধিকার ছিল। ভারতে এই লক্ষ্মী-নারায়ণের রাজ্য ছিল। সেখানে দৈত্য ইত্যাদি কিছু ছিল না। তোমরা জানো এখন এই পুরানো দুনিয়ায় আগুন লাগবে। আমি এসে জ্ঞান যজ্ঞ রচনা করি। তোমরা সবাই পবিত্র দেবতায় পরিণত হও। হাজার জন আছে যারা দেবতা হওয়ার পুরুষার্থ করছে। বাবা এসেছেন সদগতি করতে। বাচ্চারা তোমাদেরকে কাঁটা থেকে ফুলে পরিণত করছেন। তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেছেন যাতে তোমরা সম্পূর্ণ ড্রামার বিষয়ে, শিববাবা কিরূপ পার্ট প্লে করেন, সব জানতে পারো। ব্রহ্মা ও বিষ্ণুর কি কানেকশন, সেসবও জানতে পারো। তারা দেখায় বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা উদয় হয়েছেন। ব্রহ্মা গিয়ে বিষ্ণু রূপে পরিণত হন। ব্রাহ্মণ রা পরিণত হয় দেবতায়। বিষ্ণু থেকে ব্রহ্মা হতে সময় লাগে ৫ হাজার বছর। এই জ্ঞান তোমাদের আছে। তোমরা ব্রাহ্মণ, তোমাদের নাভি কমল থেকে বিষ্ণুপুরী প্রকট হচ্ছে। তারা তো চিত্র তৈরি করেছে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উদয় হয়। তারপরে সর্ব বেদ শাস্ত্রের সার বলেন। এখন তোমরা ব্রহ্মা দ্বারা সম্পূর্ণ সার বুঝেছো। বাবা বলেন মুখ্য ধর্ম-শাস্ত্র হল ৪-টি, প্রথম দৈব ধর্মের শাস্ত্র হলো গীতা। গীতা গায়ন করেন কে? শিববাবা। জ্ঞান-সাগর, পতিত-পাবন, সুখের সাগর হলেন শিববাবা। তিনি বসে ভারতকে স্বর্গে পরিণত করেছেন, কৃষ্ণ নয়। কৃষ্ণ তো আমার দ্বারা জ্ঞান শ্রবণ করে পরে কৃষ্ণ হয়েছে। অর্থাৎ এই কথাটি গুপ্ত কথা তাইনা। নতুন আত্মা রূপী বাচ্চারা এই সব কথা বুঝবে না, একেই বলা হয় নরক। আসন্ন সময়টিকে বলা হয় স্বর্গ। শিববাবা স্বর্গের স্থাপনা করেন, সেইখানে লক্ষ্মী-নারায়ণ রাজ্য করতেন। এখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছো। বাবা বলেন এই মৃত্যুলোক, দুঃখধামে এই হল তোমাদের শেষ জন্ম। ভারত অমরলোক ছিল। সেখানে দুঃখের নাম ছিল না। ভারত পরিস্তান ছিল, এখন কবর খানায় পরিণত হয়েছে, পুনরায় পরিস্তান হবে। এই সব কথা বুদ্ধি দ্বারা বুঝতে হবে। এই হল মানুষ থেকে দেবতা হওয়ার পাঠশালা। এই খানে কোনো সন্ন্যাসীদের সৎসঙ্গ নেই, যেখানে বসে শাস্ত্র পাঠ করে শোনানো হয়। এইসব কথা কোনো নতুন আত্মা বুঝবে না যতক্ষণ না সে ৭ দিনের কোর্স করছে। এইসময় সব মানুষ মাত্রই হল ভক্ত, তাদের আত্মাও স্মরণ করে। একমাত্র প্রিয়তম পরমাত্মার সবাই হল প্রিয়তমা। বাবা এসে সত্যখন্ড গঠন করেন। অর্ধকল্প পরে রাবণ এসে মিথ্যা খণ্ডে পরিণত করে। এখন সঙ্গম। এইসব কথাই বুঝতে হবে। আচ্ছা !

মিষ্টি - মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা - পিতা, বাপদাদার স্মরণের স্নেহ-সুমন আর সুপ্রভাত । আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ।

*ধারণার জন্যে মুখ্য সারঃ-*

১ ) বাবার শ্রীমৎ অনুসারে ভারতের প্রকৃত আধ্যাত্মিক (রূহানী) সেবা করতে হবে। সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিয়ে ৫ বিকার রূপী শত্রুদের জয় করতে হবে।

২ ) মানব থেকে দেবতা হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। জ্ঞান ধারণ করে কাঁটা থেকে ফুলে পরিণত হতে হবে এবং পরিণত করতে হবে।

*বরদানঃ-* বিনাশের সময় পরীক্ষায় পাশ হওয়া আকারী লাইট রূপধারী ভব
বিনাশের সময় পরীক্ষায় পাশ হওয়া বা সর্ব পরিস্থিতিগুলিকে মোকাবিলা করার জন্য আকারী লাইট রূপধারী হও। যখন চলতে-ফিরতে লাইট হাউস হয়ে যাবে তখন তোমাদের এইরূপ (শরীর) দেখা যাবে না। যেরকম অভিনয় করার সময় অন্য চোলা ধারণ করো আবার অভিনয় শেষ হয়ে গেলে চোলা খুলে রেখে দাও, এক সেকেন্ডে ধারণ করো আর এক সেকেন্ডে ডিট্যাচ হয়ে যাও - যখন এই অভ্যাস হবে তখন যারা দেখবে তারা অনুভব করবে যে এ লাইটের বস্ত্র পরিধান করে আছে, লাইট-ই হলো এদের শৃঙ্গার।
*স্লোগানঃ-* উৎসাহ উদ্দীপনার ডানা সদা সাথে থাকলে প্রত্যেক কার্যে সফলতা সহজেই প্রাপ্ত হবে।
 

অব্যক্ত ইশারা :- "নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো"

বাবা হলেন সর্ব শক্তিবান তো তাঁর হাত ধরার জন্য বাবার নিকটে চলেই এসেছি - এই ফেইথ রাখো। যদি নিজে দুর্বলও হও, তথাপি সাথী তো মজবুত আছে তাই না! সেইজন্য পার হয়েই যাবে। সদা এইরকম নিশ্চয়বুদ্ধি বিজয়ী রত্ন হয়ে এইরকম স্মৃতিতে থাকো। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে যেতে থাকো।

বিশেষ নোট :- আজ প্রিয় বাপদাদার অত্যন্ত আদরের (লাডলি), দেশ-বিদেশের সকল ব্রাহ্মণ পরিবারের জান, আমাদের সকলের হৃদয়ের উপর রাজ্য করতে থাকা মিঠি দাদী জানকি-জীর পূণ্য স্মৃতি দিবস। দাদী জি ১০৪ বছরের আয়ুষ্কাল পর্যন্ত বিদেহী এবং জীবন্মুক্ত স্থিতিতে থেকে, জ্ঞান দানের সাথে সাথে গুণের দান করে পুরো পরিবারের অলৌকিক পালনা করেছেন। তার সারগর্ভ বাণী জ্ঞানের অনেক গুহ্য রহস্যের দ্বারা ভরপুর ক্লাসগুলি সকলের মার্গ দর্শণ করতে থাকে। আজও তাঁর ছত্রছায়া এবং তাঁর দ্বারা প্রাপ্ত হওয়া অমূল্য শিক্ষাগুলি অনেক ব্রহ্মা বৎসের কানে গুঞ্জিত হতে থাকে। দাদীজি সততা, সচ্ছতা আর সাধারণত্বের প্রতিমূর্তি ছিলেন। দাদী জির দ্বারা প্রাপ্ত হওয়া অমূল্য শিক্ষা সকলের মধ্যে থেকে কিছু শিক্ষা লিখছি, সবাই এই শিক্ষাগুলি অবশ্যই আত্মসাৎ করবেন।

১) সকল সূক্ষ্ম অভিমানগুলিকে যাচাই করে সেগুলিকে অতি দ্রুত সমাপ্ত করাই হলো নিজেই নিজেকে আশীর্বাদ করা।

২) অধিক চিন্তন করা, বলা আর চিন্তা করার ফলে শক্তি খরচ হয়। সাইলেন্সে থাকো তাহলে শক্তি জমা হবে।

৩) কারোর ভুল নিজের চিত্তে রাখবে না, চিত্ত সাফ রাখো তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে।

৪) বোধবুদ্ধির দ্বারা ব্যর্থ বা নেগেটিভকে সমাপ্ত করে দাও তাহলে শান্তিপ্রিয় হয়ে যাবে।

৫) বাবার থেকে প্রাইজ নিতে হলে নিয়ম অনুসারে চলো, অল্প একটুও যেন কােথাও বন্ধন বা আসক্তি না থাকে।

৬) কর্ম আর সম্বন্ধ গুণের দ্বারা চলে, সেইজন্য কর্মে রূহানিয়ত আর সম্বন্ধে সততা থাকবে।

৭) নম্রতা আর সত্যতাকে নিজের সাথী বানিয়ে নাও তাহলে প্রতিটি বাক্য অ্যাকুরেট হবে।

৮) ভালোবাসা চাওয়ার পরিবর্তে স্বমানে থাকো আর সবাইকে সম্মান দাও তাহলে ভালোবাসার পাত্র হয়ে যাবে।

৯) যারা সত্য, সচ্ছ আর সেবাধারী হয়, তারাই পরমাত্ম প্রেমের পাত্র হয়।

১০) সেবা করার সময় ডবল লাইট থাকা, এটাই হলো সবথেকে বড় সেবা।

১১) বড় কথাকে ছোটো করে দাও তাহলে শূলও কাঁটা হয়ে যাবে।

১২) চিন্তন সাধনাতে ইন্টারফেয়ার করে আর স্মরণ সাধনার দ্বারা সিদ্ধি প্রাপ্ত করায়।

১৩) খুশীর খাজানা সদা বজায় রাখার জন্য পজিটিভ চিন্তা করার পদ্ধতি শিখে নাও।

১৪) এখনকার স্থিতিই অন্তে কাজে আসবে সেইজন্য নিজের স্থিতি বানানোর উপর ধ্যান দাও।

১৫) মনোবল এমন বাড়িয়ে নাও যে কাঁটার জঙ্গলে নিজেও সেফ থাকো আর অন্যদেরকেও সহযোগ দিতে পারো।

১৬) অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে তাই আন্তরিক বৈরাগ্য বৃত্তি ধারণ করো।

Normal;heading 1;heading 2;heading 3;heading 4;heading 5;heading 6;heading 7;heading 8;heading 9;caption;Title;Subtitle;Strong;Emphasis;Placeholder Text;No Spacing;Light Shading;Light List;Light Grid;Medium Shading 1;Medium Shading 2;Medium List 1;Medium List 2;Medium Grid 1;Medium Grid 2;Medium Grid 3;Dark List;Colorful Shading;Colorful List;Colorful Grid;Light Shading Accent 1;Light List Accent 1;Light Grid Accent 1;Medium Shading 1 Accent 1;Medium Shading 2 Accent 1;Medium List 1 Accent 1;Revision;List Paragraph;Quote;Intense Quote;Medium List 2 Accent 1;Medium Grid 1 Accent 1;Medium Grid 2 Accent 1;Medium Grid 3 Accent 1;Dark List Accent 1;Colorful Shading Accent 1;Colorful List Accent 1;Colorful Grid Accent 1;Light Shading Accent 2;Light List Accent 2;Light Grid Accent 2;Medium Shading 1 Accent 2;Medium Shading 2 Accent 2;Medium List 1 Accent 2;Medium List 2 Accent 2;Medium Grid 1 Accent 2;Medium Grid 2 Accent 2;Medium Grid 3 Accent 2;Dark List Accent 2;Colorful Shading Accent 2;Colorful List Accent 2;Colorful Grid Accent 2;Light Shading Accent 3;Light List Accent 3;Light Grid Accent 3;Medium Shading 1 Accent 3;Medium Shading 2 Accent 3;Medium List 1 Accent 3;Medium List 2 Accent 3;Medium Grid 1 Accent 3;Medium Grid 2 Accent 3;Medium Grid 3 Accent 3;Dark List Accent 3;Colorful Shading Accent 3;Colorful List Accent 3;Colorful Grid Accent 3;Light Shading Accent 4;Light List Accent 4;Light Grid Accent 4;Medium Shading 1 Accent 4;Medium Shading 2 Accent 4;Medium List 1 Accent 4;Medium List 2 Accent 4;Medium Grid 1 Accent 4;Medium Grid 2 Accent 4;Medium Grid 3 Accent 4;Dark List Accent 4;Colorful Shading Accent 4;Colorful List Accent 4;Colorful Grid Accent 4;Light Shading Accent 5;Light List Accent 5;Light Grid Accent 5;Medium Shading 1 Accent 5;Medium Shading 2 Accent 5;Medium List 1 Accent 5;Medium List 2 Accent 5;Medium Grid 1 Accent 5;Medium Grid 2 Accent 5;Medium Grid 3 Accent 5;Dark List Accent 5;Colorful Shading Accent 5;Colorful List Accent 5;Colorful Grid Accent 5;Light Shading Accent 6;Light List Accent 6;Light Grid Accent 6;Medium Shading 1 Accent 6;Medium Shading 2 Accent 6;Medium List 1 Accent 6;Medium List 2 Accent 6;Medium Grid 1 Accent 6;Medium Grid 2 Accent 6;Medium Grid 3 Accent 6;Dark List Accent 6;Colorful Shading Accent 6;Colorful List Accent 6;Colorful Grid Accent 6;Subtle Emphasis;Intense Emphasis;Subtle Reference;Intense Reference;Book Title;Bibliography;TOC Heading;

মুরলি কী?

মুরলি হল ব্রহ্মাকুমারীদের দৈনিক আধ্যাত্মিক শিক্ষা, যা প্রতিদিন সকালে মধুবন থেকে প্রকাশিত হয়। এখানে আপনি আজকের মুরলি বাংলায় পড়তে, অডিও শুনতে এবং PDF ডাউনলোড করতে পারেন। পড়াশোনার সুবিধার জন্য লেখায় হাইলাইট করতে পারেন — আপনার চিহ্ন এই ব্রাউজারেই সংরক্ষিত থাকে।

28টি ভাষায় মুরলি

Daily Murli · Madhuban উৎস: মধুবন মুরলি বিভাগ এটি একটি স্বতন্ত্র পাঠক অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট নয়।