বাংলা মুরলি · Brahma Kumaris

আজকের মুরলি

ওম শান্তি · BapDada ·

আজকের মুরলি — bengali murli today, BK bengali murli.

18
মুরলি29 নভেম্বর, 2026 · বাংলা
0:00--:--

লেখা বাছুন → হাইলাইট / বক্স / আন্ডারলাইন

29-11-2026
প্রাতঃ মুরলি
"অব্যক্ত বাপদাদা"
ওম্ শান্তি
30-11-12 মধুবন

“সন্তুষ্টমণিদের ভাগ্য এবং হৃদয়ের গীত : যা পাওয়ার ছিল, তা পেয়ে গেছি”

আজ বাচ্চাদের স্মরণ আর ভালোবাসা বাপদাদাকে এই সাকারী দুনিয়াতে নিজেদের আকর্ষণের দ্বারা আহ্বান করেছে। বাপদাদাও বাচ্চাদেরকে সাকারী দুনিয়াতে সাকার রূপে দেখছেন। বিশ্বের সর্বত্র থেকে বাচ্চারাও বাবাকে দেখছে আর বাবাও সাকার স্বরূপে দেখছেন। আর হৃদয়ে সকল বাচ্চাদের প্রতি বাঃ বাচ্চারা, কল্প কল্পের পাত্র বাচ্চাদেরকে দেখে খুশী হচ্ছেন। প্রত্যেক বাচ্চার ভাগ্য আর প্রাপ্তিকে দেখে মিলন উৎসব পালন করছেন। মনে মনে প্রত্যেক বাচ্চার ভাগ্যকে দেখে হর্ষিত হচ্ছেন। প্রত্যেক বাচ্চার চেহারাতে ঝলমল করতে থাকা ভাগ্য দেখা যাচ্ছে। ললাটে লাইটের প্রাপ্তি ঝলমল করছে। হাতে জ্ঞানের ভান্ডার দেখা যাচ্ছে। হৃদয়ে দিলারাম দেখা যাচ্ছে। চরণে প্রত্যেক কদমে পদম দেখা যাচ্ছে। এইরকম ভাগ্য দেখে প্রত্যেকের চেহারা অতি ঝলমল করছে। চারিদিকের সকল বাচ্চাদেরকে সন্তুষ্ট স্বরূপে দেখা যাচ্ছে। এইরকম ঝলমল করতে থাকা চেহারা দেখে অন্য আত্মারা চিন্তা করছে - এদের কী এমন প্রাপ্তি হয়েছে? তো তোমার কী উত্তর দেবে? যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি...। সবাই সন্তুষ্টমণি রূপে ঝলমল করছে। এইরকম নিজের মূর্তিকে তোমরাও দেখছো, তাই না! বাপদাদাও এইরকম সন্তুষ্টমণি আত্মাদেরকে দেখে কী গীত গাইছেন! বাঃ আমার সন্তুষ্ট আত্মারা বাঃ!

তো আজ কেবলমাত্র বাচ্চাদের হৃদয়ের অনুযোগ পূর্ণ করার জন্য এসেছেন। তোমাদের সকলের অনুযোগ করা তো পূর্ণ হয়েছে না! ভবিষ্যতে যেরকম ড্রামা নিমিত্ত বানাবে সেইভাবেই মিলন করতে থাকবো। আজ এতটাই ড্রামাতে মিলন আছে।

সকল বাচ্চারা খুব ভালো করে রথের সেবা করেছে। বাপদাদা সকল সেবার নিমিত্ত আত্মাদেরকে বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। এখন কেবল বাচ্চাদের বাপদাদার সাথে মিলন করার অনুযোগ পূর্ণ করতে এসেছেন। তো সবাই ঠিক আছে! ঠিক আছে.. সবাই হাত তোলো। যারা রথের সেবা করছে তাদেরকে হৃদয় থেকে অভিনন্দন। যদি কখনও কোথাও রথকে থাকতে হয় কিন্তু বাপদাদা দেখেছেন গুজরাতও কম নয়। গুজরাতের বাচ্চারা কোথায়! তো বাপদাদা আর সাথে আমাদের নিমিত্ত হওয়া পান্ডব নির্বের বাচ্চাও অনেক সাথ দিয়েছে। এসো। (সরলা দিদিকে) খুব ভালো করেছো। সকল দাদীদেরকে নিমিত্ত হয়ে দেখাশোনা করার জন্য তোমাকে আর তোমার সাথীদেরকে অনেক অনেক অভিনন্দন।

এখন বাপদাদা কামাল দেখতে চাইছেন, কিরকম কামাল দেখতে চাইছেন? তোমাদের তিনজনের কাছে পরিবারের অনেক আশা আছে। ( নির্বের ভাই, রমেশ ভাই, বৃজমোহন ভাই) এখন বাপদাদাও বোঝেন যে একটি বিচারধারার আলাদা আলাদা বিচারধার তো হয়েই থাকে কিন্তু সেই বিচারধারাগুলিকে একটি বিচারধারাতে একত্রিত করা, সেটা তোমাদের হাতেই কার্যকর হয়ে থাকে। তো বাপদাদাও তোমাদের অর্থাৎ নিমিত্ত হওয়া পান্ডবদের মধ্যে এই কামাল দেখতে চাইছেন। বিচার ভিন্ন ভিন্ন হয় কিন্তু সেগুলিকে একত্রিতও করতে হয়। তো এখন এই তিনজন এই কামাল করে দেখাবে, তিনজন আলাদা আলাদা নয়, তিনজন হল এক। বাদবাকি তো সবকিছুই ভালো চলছে, নিমিত্ত হয়ে পরিচালনা করছে। আচ্ছা।

দেশ বিদেশের ভাই বোনদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা দুইজন নিমিত্ত দাদীদেরকে খুব ভালো করে দেখাশোনা করেছে, তাদেরকে বিশেষ অভিনন্দন। আর সবদিকের ভাই বোনদেরকে বিশেষ হৃদয়ের বিশেষ স্মরণের স্নেহ সুমন আর সদা হৃদয়ে সমাহিত হয়ে আছো এইজন্য সদা স্মরণে থাকবে আর একে অপরকে স্মরণ করাতে থাকবে। আচ্ছা।

আজ তো কেবল যেটা সকলের সংকল্প ছিল, মিলিত হওয়ার, সেটা শরীরের হিসাবে তো পূর্ণ হয়েছে। এখন ভবিষ্যতে ড্রামাতে যেরকম থাকবে সেই অনুসারে মিলিত হতে থাকবো। বাপদাদা বাচ্চাদের থেকে কখনও দূরে থাকতে পারেন না। যেরকম বাচ্চারা বাবার থেকে দূরে থাকতে পারে না, সেইরকম বাবাও বাচ্চাদের থেকে দূরে থাকতে পারেন না। বাপদাদা সকল বাচ্চাদেরকে দেখে খুশী হয়েছেন, অভিনন্দনও জানাচ্ছেন যে এখন প্রত্যেকেই বুঝবে - আমি এই অসীমের কার্য করার জন্য কেবল নিজের জন্য নয়, নিজের সাথে সাথে সেবারও নিমিত্ত আছি। এখন এই কামাল দেখাও, এখন দুনিয়াতে দোলাচল আর দোলাচলকে অচল বানানোর জন্য নিমিত্ত হয়েছো তোমরা। তারা নিজের কাজ ত্যাগ করে না তো তোমরাও নিজেকে নিমিত্ত মনে করে তারা দোলাচলে আর তোমরা অচল, দুই পার্ট এক সাথে পালন করো। আচ্ছা। আজ কেবল মিলন করতে এসেছি।

চারিদিকের বাচ্চাদেরকে নিজের নিজের কার্য করার জন্য অভিনন্দন আর ভবিষ্যতের জন্য প্রত্যেক উইং বা প্রত্যেক জোন উন্নতির দিকে আরও এগিয়ে যেতে থাকবে, এটাই হলো বাপদাদার অভিনন্দন।

ডবল বিদেশী :- ডবল বিদেশী যারা এসেছে, সবাই দাঁড়াও। বাপদাদা এখন ডবল বিদেশী বলবেন না, ডবল পুরুষার্থী কেননা ডবল পুরুষার্থী এখন চারিদিকে বৃদ্ধি হয়ে চলেছে। ছোটো ছোটো স্থানগুলিতে অ্যাটেন্শান দিচ্ছে এইজন্য সেবার জন্যও অভিনন্দন আর ডবল পুরুষার্থের জন্যও অভিনন্দন। এখন ডবল বিদেশী বলো না, ডবল তীব্র পুরুষার্থী বলো। ঠিক আছে। ডবল পুরুষার্থী, ডবল মানে তীব্র পুরুষার্থী। তো বাপদাদার স্মরণে আছে ডবল পুরুষার্থী কোথা কোথা থেকে এসেছে, কিন্তু সবথেকে দূরে কে থাকে? সব থেকে দূরে কে থাকে? আমেরিকার বাচ্চারা। তারাও তো এই দুনিয়াতেই থাকে। কিন্তু বাপদাদা কোথা থেকে আসেন? বাচ্চারা আহ্বান করেছে আর বাবা হাজির। যদিও শরীরের হিসেবে যা কিছু হও কিন্তু বাচ্চা তো বাচ্চাই আছে। বাবা সদা জী হাজির হয়ে যান। আচ্ছা, চারিদিকের নিজের খব খুব ভালো পার্ট অভিনয় করা, যেরকম বাবা বলেছেন, ঠিক সেইরকমই বাচ্চারা করে দেখিয়েছে, এইরকম বাচ্চারা সদা বাবার হৃদয়ে থাকে।

বাপদাদা বাচ্চাদের কাহিনীও শুনতে থাকেন। কিছু বাচ্চা কেবল স্নেহী নয়, স্নেহীর সাথে সাথে প্রত্যেক কার্যে সহযোগীও হয় আর নিজের ভবিষ্য জমা করতে হুশিয়ার হয় এইজন্য দেখো কত দেশ থেকে এসেছে। বাপদাদা এই সংগঠন দেখে স্নেহী সহযোগী প্রত্যেক কার্যে হাত বাড়িয়ে দেওয়া গ্রুপ দেখে খুশী হচ্ছেন। খুশী হয়েছেন। তোমরাও খুশী, বাবাও খুশী, পরিবারও খুশী। মধুবনবাসীরা তো বলে যে ডবল বিদেশী হল মধুবনের শৃঙ্গার। আর বাবার বিশ্ব কল্যাণী নাম বিদেশেও প্রসিদ্ধ করেছে এইজন্য সবাই তীব্র পুরুষার্থী হয়ে থাকবে। পুরুষার্থী নয়, তীব্র পুরুষার্থী কেননা এখন সময় হল সকলের জন্য তীব্র পুরুষার্থী হওয়ার। পুরুষার্থের সময় চলে গেছে, এখন হল তীব্র পুরুষার্থ করার সময়। তো কখনও সাধারণ পুরুষার্থী হবে না। সদা চেক করবে, তীব্রতা আছে? সাধারণ তো হয় নি! সেইভাবে এখন সময়ও সূচনা দিচ্ছে - তীব্র পুরুষার্থী হওয়ার। তো বাপদাদাও খুশী, পরিবারও খুশী আর সবাইকে অভিনন্দন। বাবা খুশী হয়েছেন। কত দেশ থেকে দেখো একত্রিত হয়েছে। আচ্ছা।

আগের মুরলীর শেষ ভাগ – ০৫/০৩/২০১২

বাপদাদা তোমাদের আগেও জানিয়েছিলেন যে, এখন সময় অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন হতে চলেছে। তাই এখন অন্ততপক্ষে যারা তোমাদের সংস্পর্শে আসে, তাদের মধ্যে যজ্ঞের প্রতি ভালোবাসা সৃষ্টি করো। বাবা ডাক্তারদের সম্পর্কেও সংবাদ শুনেছেন। তোমরা খুব ভালো কাজ করছ। কিন্তু এখন তোমরা ডাক্তাররা নিজেদের সংস্পর্শে আসা অন্যান্য ডাক্তারদের স্নেহী ও সহযোগী আত্মা হিসেবে গড়ে তোলো। তোমরা খুব ভালো পরিকল্পনা তৈরি করেছ। বাপদাদা সে সম্পর্কে শুনেছেন। এই পরিকল্পনার মাধ্যমে সেবার বিস্তার হতে পারে এবং তোমাদের নামও প্রসিদ্ধ হতে পারে। অন্য উইংয়ের ভাই-বোনেরাও বিভিন্ন স্থান থেকে ভি.আই.পি. আত্মাদের সামনে নিয়ে এসেছে। এর দ্বারা প্রমাণ হয়েছে যে, তোমরা খুব ভালো সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখেছ। এখন যারা শুধু সংযোগ বা পরিচয়ের মধ্যে রয়েছে, তাদেরকে সম্পর্কের মধ্যে নিয়ে এসো। কেউ যেন বাদ না পড়ে। এমন যেন না হয় যে, সম্পূর্ণতার সময় এসে গেল, অথচ সহযোগী আত্মারা শুধু সহযোগী হয়েই রয়ে গেল। তাই এখনই তাদের সম্পর্কের মধ্যে নিয়ে এসো, আরও ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ করো। বাপদাদা দেখেছেন, বিভিন্ন উইং তৈরি হওয়ার পর থেকে সর্বত্র খুব ভালোভাবে সেবার বিস্তার হয়েছে। তোমরা সেবার জন্য অনেক সুন্দর সুযোগ-সুবিধা ও ব্যবস্থা তৈরি করেছ। কিন্তু এখন বাপদাদা সকল জোনের ভাই-বোনদের বলছেন, উত্তরাধিকারী আত্মা তৈরি করার পদ্ধতিকে আরও তীব্র করো। অন্যথায় তোমাদের কাছে এই অভিযোগ আসবে যে, তারা শুধু সহযোগী হয়েই রয়ে গেল। তাই এখনই অবশ্যই একটি পরিকল্পনা তৈরি করো। তারপর প্রত্যেকের ভাগ্যে যা নির্ধারিত রয়েছে, সেই অনুসারেই হবে। আরও অনেক আত্মা উত্তরাধিকারী হিসেবে সামনে আসতে পারে। বাপদাদা তালিকা দেখেছেন, প্রত্যেক উইং নিজেদের নির্দিষ্ট সময়ে যে তালিকা প্রদান করে, সেই তালিকাও তিনি দেখেছেন। সেই তালিকা অনুসারে অনেক আত্মাই ঘনিষ্ঠ রয়েছে এবং তাদের মধ্যে থেকেও কেউ কেউ উত্তরাধিকারী হিসেবে সামনে আসতে পারে। তাই এখন এই বিষয়ে প্রচেষ্টা করো।

আচ্ছা! প্রথমবার আগত বাচ্চাদের প্রতি বাপদাদার বিশেষ অভিনন্দন। যারা প্রথমবার এখানে এসেছে, তাদের জন্য দ্বিগুণ অভিনন্দন। কেন? তোমাদের দ্বিগুণ অভিনন্দন জানানো হচ্ছে কেন? কারণ সময়ের বিপর্যয়ের আর্তনাদ শুরু হওয়ার আগেই তোমরা নিজেদের ভাগ্য তৈরি করে নিয়েছ। 'হে ভগবান! হে ভগবান!' বলার পরিবর্তে অন্ততপক্ষে তোমরা 'আমার বাবা!' বলেছ। এই কারণেই বাপদাদা এখানে আগত সন্তানদের দেখে অত্যন্ত প্রসন্ন হচ্ছেন। বাচ্চারা এসেছে, এসেছে, এসেছে! দেখো, এই ক্লাসের অর্ধেকই তো প্রথমবার আগত বাচ্চারা। এখন তোমাদের তীব্র পুরুষার্থী হতে হবে। শুধু পুরুষার্থী হয়ো না, তীব্র পুরুষার্থী হও। এখনও যদি তোমরা তীব্র পুরুষার্থ করো, তাহলে অনেক এগিয়ে যেতে পারবে। তীব্র পুরুষার্থ করার সুযোগ এখনও রয়েছে। সাধারণ পুরুষার্থ করার সময় এখন অতীত হয়ে গেছে। বাপদাদা সর্বত্র পরিক্রমা করে সেই সকল বাচ্চাদেরকে দেখেন, যারা ভবিষ্যতে আসবে। তারা এগিয়ে চলেছে, নাকি খুব ধীরগতিতে এগিয়ে চলেছে - বাবা সবই দেখেন। বাপদাদা সর্বত্র পরিক্রমা করেন। তোমরা সর্বত্র যেতে পারো না, কিন্তু বাপদাদা প্রতিদিন পরিক্রমা করেন। যেসব আত্মা অ্যাডভান্স পার্টিতে চলে গেছে, তাঁরাও বাপদাদার সঙ্গে পরিক্রমা করে। তোমাদের সকলকে দেখে তারা প্রসন্ন হয় যে, তাদের ভাই-বোনেরা এখানে এসেছে। তাই সর্বদা এগিয়ে যেতে থাকো।পুরো পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। আচ্ছা!

আজ মধুবন নিবাসীদের প্রতি বাপদাদা বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। বাপদাদা মধুবনের সকলকে একটি বিশেষ বিষয়ের জন্য বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছেন। সেটি কী? এখন পর্যন্ত তোমরা সকলে অত্যন্ত স্নেহের সঙ্গে খুব ভালোভাবে সেবা করেছ। পরিবার যত বড়ই হোক না কেন, যত সংখ্যক ভাই-বোনই এখানে আসুক না কেন, মধুবন নিবাসীরাই সেবার নিমিত্ত হয়। সকল জোন সহযোগী হয়, কিন্তু তা সত্ত্বেও এখানে স্থায়ীভাবে বসবাসকারী ভাই-বোনদের সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্পূর্ণভাবে করা সম্ভব নয়। এই কারণেই মধুবনের প্রত্যেক নিবাসী - তোমরা নিচে থাকো অথবা উপরে থাকো, হাসপাতালে থাকো কিংবা অন্য যে কোনো স্থানে থাকো - যারা নিজেদের সহযোগিতা দিচ্ছ এবং অক্লান্তভাবে সেবা করে চলেছ, বাপদাদা তোমাদের প্রত্যেক সন্তানকে ব্যক্তিগতভাবে নাম ধরে স্নেহের স্মরণ দিচ্ছেন। আচ্ছা! মধুবন নিবাসীরা, তোমরা সকলে দাঁড়াও! যারা এখানে বসে আছো, তোমরাও দাঁড়াও!

তোমাদের সকলকে বিশেষ অভিনন্দন।

উইংগুলির সেবার প্রতি বাপদাদার শ্রীমৎ :-

বাপদাদা দেখেছেন, যে সকল উইং তৈরি হয়েছে, প্রত্যেক উইং নিজেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। বাপদাদা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন যে, অনেক ভালো ভালো আত্মা তোমাদের সংযোগে এসেছে। কিন্তু সময় অনুসারে বাপদাদা আজ আরও বলেছেন যে, তারা যদিও সহযোগী হয়েছে, কিন্তু এখন তাদের যজ্ঞ স্নেহী বানাও, তাদের ওয়ারিস (উত্তরাধিকারী) কোয়ালিটি বানাও। যারা সহযোগী আছে, তাদেরকে নিজেদের জোনে, বাপদাদা পূর্বেও বলেছেন তালিকা তো এসে গেছে, ভালো, কিন্তু প্রত্যেক জোন প্রত্যেক উইং কে নিজেদের ভিন্ন ভিন্ন স্থানের সহযোগী বা স্নেহী আত্মাদেরকে তিনদিনের জন্য একত্রিত করো। তাদেরকে সম্পর্কে নিয়ে এসো, তারা থাকবে, মিটিং করবে আর ভবিষ্যতের জন্য প্রোগ্রাম বানাবে। তো প্রত্যেক জোন, তাদের কাছে এরকম সহযোগী আত্মা আছে, সকল জোন থেকে কোনও বড় স্থানে, যেখানকার জোনেই থাকো, সহযোগীদেরকে একত্রিত করে তাদের মিটিং করো আর তাদের মধ্যে আরো এগিয়ে যাওয়ার বিশেষ এক বল ভরো। এতদিন যাকিছু করেছে তারজন্য তাদেরকে অভিনন্দন জানাও আর আরো উন্নতি করার প্ল্যান বানিয়ে দাও কেননা তাদেরকেও উন্নতি করার বিধি শোনাতে হবে। তো সকল জোন মিলে এক এক উইং এর, যেখানে বিশেষ স্থান আছে সেখানে একত্রিত করো। তারপর দেখবে সেই সংগঠনে কতজন আসে? এইরকম সম্পর্কে নিয়ে আসবে তো ওয়ারিস হয়ে যাবে।

*বরদানঃ-* সর্বদা বাবার সাথের অনুভবের দ্বারা পরিশ্রম করা থেকে মুক্ত অতীন্দ্রিয় সুখ ও আনন্দের স্বরূপ ভব
বাচ্চা যখন বাবার কোলে থাকে, তখন তার কোনো ক্লান্তির অনুভব হয় না। কিন্তু সে যদি নিজে নিজে হাঁটে, তাহলে ক্লান্ত হয়ে পড়ে এবং এমনকি কাঁদতেও শুরু করে। এখানেও তোমরা বাচ্চারা বাবার কোলে বসে এগিয়ে চলেছ। তাই তোমাদের সামান্যতম পরিশ্রমের অনুভবও হয় না এবং কোনো কাজ কঠিন বলেও মনে হয় না। সঙ্গমযুগে যেসব আত্মা সর্বদা বাবার সঙ্গে থাকে, তাদের জন্য পরিশ্রম অবিদ্যা মাত্রম্ হয়ে থাকে। পুরুষার্থও তাদের কাছে ন্যাচারাল কর্ম হয়ে যায়। সেই কারণে তারা স্বতঃতই অতীন্দ্রিয় সুখ ও আনন্দের স্বরূপ হয়ে ওঠে।
*স্লোগানঃ-* আধ্যাত্মিক গোলাপ হয়ে নিজের আধ্যাত্মিক মনোভাবের দ্বারা বায়ুমন্ডলে আধ্যাত্মিকতার সুগন্ধ ছড়িয়ে দাও।
 
অব্যক্ত ঈশারা :- ব্রহ্মা বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ স্থিতির অনুভব করাে ব্রহ্মা বাবা সর্বদা অশরীরী স্থিতিতে থাকতেন, শরীরের আধার নিয়ে কর্ম করতেন এবং তারপর শরীর থেকে সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে যেতেন। এই অভ্যাসের দ্বারাই তিনি কর্মাতীত হয়েছিলেন। তোমরা বাচ্চারাও কর্ম করার সময় এইরকম অনুভব করো যে, তোমরা যেন কোনও বস্ত্র ধারণ করে নিজের কাজ করছ। কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই পোশাক থেকে নিজেকে পৃথক করে নাও। চলতে-ফিরতে, কর্ম করতে করতে আত্মা ও শরীরের পৃথকত্বের অনুভব করো।

মুরলি কী?

মুরলি হল ব্রহ্মাকুমারীদের দৈনিক আধ্যাত্মিক শিক্ষা, যা প্রতিদিন সকালে মধুবন থেকে প্রকাশিত হয়। এখানে আপনি আজকের মুরলি বাংলায় পড়তে, অডিও শুনতে এবং PDF ডাউনলোড করতে পারেন। পড়াশোনার সুবিধার জন্য লেখায় হাইলাইট করতে পারেন — আপনার চিহ্ন এই ব্রাউজারেই সংরক্ষিত থাকে।

28টি ভাষায় মুরলি

Daily Murli · Madhuban উৎস: মধুবন মুরলি বিভাগ এটি একটি স্বতন্ত্র পাঠক অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট নয়।